News Flash

  • Home
  • বিদেশ
  • স্থানীয় সরকারকে মেনে চলা ছাড়া টুইটারের কাছে কোনও বিকল্প নেই : এলন মাস্ক
Image

স্থানীয় সরকারকে মেনে চলা ছাড়া টুইটারের কাছে কোনও বিকল্প নেই : এলন মাস্ক

নিউইয়র্ক, ২১ জুন (হি.স.): স্থানীয় সরকারকে মেনে চলা ছাড়া টুইটারের কাছে কোনও বিকল্প নেই। এই মন্তব্য করলেন টুইটার ও স্পেসএক্স-এর সিইও এলন মাস্ক। তিনি বলেছেন, আমরা যদি স্থানীয় সরকারের আইন না মানি, তাহলে আমরা বন্ধ হয়ে যাব। এলন মাস্কের এই মন্তব্যের প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “এলন মাস্ক যা বললেন, তাতে ভারতের নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী সম্পর্কে অনেক কিছুই জানা যায়।”

সম্প্রতি চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন টুইটারের প্রাক্তন সিইও জ্যাক ডোরসে। তিনি ভারত সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন। তারই প্রেক্ষিতে টুইটার ও স্পেসএক্স-এর সিইও এলন মাস্ক বলেছেন, স্থানীয় সরকারকে মেনে চলা ছাড়া টুইটারের কাছে কোনও বিকল্প নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর এই মন্তব্য করেছেন এলন মাস্ক। তিনি আরও বলেন, “আমরা যদি স্থানীয় সরকারের আইন না মানি, তাহলে আমরা বন্ধ হয়ে যাব, তাই আমরা যা করতে পারি তা হল যে কোনও দেশে আইন মেনে কাজ করা, এর চেয়ে বেশি কিছু করা আমাদের পক্ষে অসম্ভব। আইনের অধীনে যেটা সম্ভব বাক স্বাধীনতা প্রদানের জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব।”

মাস্কের মন্তব্যের প্রেক্ষিতে বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “বিশ্বের বড় বড় ব্যক্তিত্বরাও এখন প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করছেন…প্রধানমন্ত্রী মোদীর আমেরিকা সফর সবেমাত্র শুরু হয়েছে, এবং অনেক কিছু ঘটতে চলেছে…এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে।”

Releated Posts

বাংলাদেশে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, ২৭ জনকে জেলে পাঠাল আদালত

ঢাকা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে অভিযান ঘিরে উত্তেজনার মধ্যেই ঢাকার জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের ঘটনায়…

ByByNews Desk Sep 28, 2026

এআই-এর কারণে একশো কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস

ওয়াশিংটন, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এমন পরিস্থিতি তৈরি করতে পারে, যার ফলে একশো কোটি মানুষের…

ByByNews Desk Sep 28, 2026

বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় পেল ভারত, আমেরিকায় নির্দিষ্ট ওষুধ ও উপকরণে শূন্য শুল্ক

ওয়াশিংটন, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির কয়েকটি নির্দিষ্ট উপকরণের ক্ষেত্রে শূন্য মার্কিন শুল্কের সুবিধা পাওয়ার…

ByByNews Desk Sep 28, 2026

নেপাল-ভারত-চিনের মধ্যে অবস্থানকে অর্থনৈতিক শক্তিতে বদলাতে চায় কাঠমান্ডু

নিউইয়র্ক, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চিনের মধ্যবর্তী ভৌগোলিক অবস্থানকে অর্থনৈতিক সুবিধায় পরিণত করতে চায় নেপাল। নেপালের বিদেশমন্ত্রী…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top