News Flash

  • Home
  • বিদেশ
  • আগামী বছর ভারতে আসার পরিকল্পনা এলন মাস্কের, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বললেন টুইটারের সিইও
Image

আগামী বছর ভারতে আসার পরিকল্পনা এলন মাস্কের, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বললেন টুইটারের সিইও

নিউইয়র্ক, ২১ জুন (হি.স.): আগামী বছর ভারতে আসার পরিকল্পনা করছেন টুইটার ও স্পেসএক্স-এর সিইও এলন মাস্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পর এমনটাই জানিয়েছেন মাস্ক নিজেই। ভারতীয় সময় অনুযায়ী বুধবার সকালে, নিউইয়র্কে টুইটার ও স্পেসএক্স-এর সিইও এলন মাস্কের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদী টুইট করে জানান, এলন মাস্কের সঙ্গে দুর্দান্ত কথা হয়েছে। এনার্জি থেকে আধ্যাত্মিকতা, বিভিন্ন বিষয়ে বহুমুখী কথোপকথন করেছি আমরা।

প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলন মাস্ক বলেছেন, “আগামী বছর ভারতে যাওয়ার পরিকল্পনা করছি আমি। আমি আত্মবিশ্বাসী যে টেসলা ভারতে থাকবে এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব মানবিকভাবে তা করব। আমি প্রধানমন্ত্রী মোদীকে তাঁর সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই এবং আশা করছি, আমরা ভবিষ্যতে কিছু ঘোষণা করতে সক্ষম হব। ভারতে উল্লেখযোগ্য বিনিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে চমৎকার কথোপকথন হয়েছে।”

Releated Posts

বাংলাদেশে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, ২৭ জনকে জেলে পাঠাল আদালত

ঢাকা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে অভিযান ঘিরে উত্তেজনার মধ্যেই ঢাকার জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের ঘটনায়…

ByByNews Desk Sep 28, 2026

এআই-এর কারণে একশো কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস

ওয়াশিংটন, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এমন পরিস্থিতি তৈরি করতে পারে, যার ফলে একশো কোটি মানুষের…

ByByNews Desk Sep 28, 2026

বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় পেল ভারত, আমেরিকায় নির্দিষ্ট ওষুধ ও উপকরণে শূন্য শুল্ক

ওয়াশিংটন, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির কয়েকটি নির্দিষ্ট উপকরণের ক্ষেত্রে শূন্য মার্কিন শুল্কের সুবিধা পাওয়ার…

ByByNews Desk Sep 28, 2026

নেপাল-ভারত-চিনের মধ্যে অবস্থানকে অর্থনৈতিক শক্তিতে বদলাতে চায় কাঠমান্ডু

নিউইয়র্ক, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চিনের মধ্যবর্তী ভৌগোলিক অবস্থানকে অর্থনৈতিক সুবিধায় পরিণত করতে চায় নেপাল। নেপালের বিদেশমন্ত্রী…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top