News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দিনদুপুরে কলেজ ছাত্রীর শ্লীলতাহানি খোয়াইয়ে
Image

দিনদুপুরে কলেজ ছাত্রীর শ্লীলতাহানি খোয়াইয়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷  দিনদুপুরে কলেজ ছাত্রীর শ্লীলতাহানি খোয়াইয়ে! ঘটনা ঘিরে স্থানীয় জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷  দিন দুপুরে  খোয়াই কলেজের এক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷থানার দ্বারস্থ না হওয়ার জন্য হুমকি  গিয়েছে অভিযুক্ত৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য  ছড়িয়ে পড়ে খোয়াই শহরের পুর পরিষদের ১৩ নং ওয়ার্ডের নাথশর্মা পাড়ায়৷ ঘটনায় বিবরণে জানা যায়, মঙ্গলবার সাড়ে তিনটা নাগাদ দশরথ দেব মেমোরিয়াল কলেজ থেকে বাড়ি ফেরার পথে  তৃতীয় বর্ষের এক ছাত্রীকে খোয়াই শহরের প্রাণকেন্দ্রে প্রকাশ্য দিবালোকে হাত ধরে টানা হেঁচড়া সহ তার দেহের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয়৷ ঘটনার পর ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন বেরিয়ে আসে৷ ছুটে আসে পুলিশও৷ তখন নেশাখোর বখাটে যুবক নীলাব পাল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ খবর নিয়ে জানা যায়, উক্ত ছাত্রীর সাথে বিগত তিন বছর যাবৎ প্রনয়ের সম্পর্ক গড়ে তোলে নিলাব৷ কিছুদিন পূর্বে তাদের মধ্যে কোন এক বিষয় নিয়ে সম্পর্কের বিচ্ছেদ ঘটে৷ সম্প্রতি নীলাব পাল মেয়েটির উপর মানসিক চাপ সৃষ্টি করতে শুরু করে বলে অভিযোগ৷  মঙ্গলবার কলেজে যাওয়ার পর রাস্তায় পথ আটকে ছাত্রীর সাথে  অশালীন আচরণ করে৷  সম্পর্কে বিচ্ছেদ ঘটালে তাকে প্রাণ নাশেরও হুমকি দেয়৷  ঘটনার পর রাতে উক্ত বখাটে যুবক তার পরিবারকে হুমকি দেয় থানার দ্বারস্থ হলে তার গোটা পরিবারকে পুড়িয়ে মারা হবে৷ ভীত সন্ত্রস্ত ছাত্রীর পরিবার থানার দ্বারস্থ না হয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে৷ এ বিষয়ে খোয়াই মহিলা থানার ওসি মিনা দেববর্মাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এই বিষয়টি সম্পর্কে অবগত আছেন৷ কিন্তু নির্যাতিতা ছাত্রীর পরিবারের তরফ থেকে কোন লিখিত অভিযোগ না থাকায় পুলিশ  যুবকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে অপারগ৷

Releated Posts

রাধাকিশোর নগরে লিকুইড নাইট্রোজেন উৎপাদন কেন্দ্র ও নতুন অফিস ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যে প্রাণিসম্পদ উন্নয়ন এবং কৃত্রিম প্রজনন পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার…

ByByReshmi Debnath Jun 10, 2026

বিশেষভাবে সক্ষম কিশোরীকে একাধিকবার ধর্ষণ, কোনাবন সীমান্ত এলাকা থেকে গ্রেফতার পঞ্চাশোর্ধ অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: ত্রিপুরার সিপাহীজলা জেলার মধুপুর থানার অন্তর্গত কোনাবন হরিহরদোলা সীমান্ত এলাকায় এক বিশেষভাবে সক্ষম…

ByByReshmi Debnath Jun 10, 2026

পরিবারের অনুপস্থিতির সুযোগে দুঃসাহসিক চুরি, নগদ লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার উধাও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: আমতলী থানাধীন কার্তিক চৌমুহনী এলাকার ভাতৃ সংঘ ক্লাব সংলগ্ন একটি ভাড়াটিয়া বাড়িতে দুঃসাহসিক চুরির…

ByByReshmi Debnath Jun 10, 2026

শ্রীনগর স্কুলে নাবালিকা নির্যাতনের ঘটনায় সিপিআই(এম)-এর ডেপুটেশন, চাবি সরবরাহকারীর গ্রেপ্তারের দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: শ্রীনগর উচ্চ মাধ্যমিক স্কুলে এক নাবালিকাকে ক্লাসরুমে দীর্ঘ সময় আটকে রেখে নির্যাতনের অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top