News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াই আগরতলা জাতীয় সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি
Image

খোয়াই আগরতলা জাতীয় সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷ সিআরপিএফ এবং বনদপ্তরে যৌথ উদ্যোগে মোহনপুরের জগৎপুর এলাকায় নবনির্মিত আগরতলা খোয়াই জাতীয় সড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি সূচনা করা হয়৷  চাঁপা ফুলের গাছ লাগানোর মধ্য দিয়ে এই কর্মসূচি সূচনা করা হয়৷ নবনির্মিত এই জাতীয় সড়কের দুই পাশে ইতিমধ্যেই বেশ কিছু স্থানে বৃক্ষ রোপন করা হয়েছে৷ এদিন স্থানীয় জনতাদের পাশে নিয়ে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ করা হয়৷ স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে, সিআরপিএফ এবং বনদপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি৷  অন্যদিকে দমদমিয়া স্থিত সিআরপিএফ গ্রুপ সেন্টারে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয় এই দিন৷ প্রায় ৫ হাজার গাছের চারা লাগানো হয়েছে বলে দাবি করা হয়েছে সিআরপিএফ গ্রুপ সেন্টের তরফে৷ গ্রুপ সেন্টারে বৃক্ষরোপণ কর্মসূচির নেতৃত্ব দেন ডিআইজি মোঃ ইমরান মল্লিক৷

Releated Posts

পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়, শুভেচ্ছা জানালেন প্রদ্যোত

আগরতলা, ৪ মে : পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়। এই প্রেক্ষিতে বিজেপিকে শুভেচ্ছা জানালেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো তথা…

ByByTaniya Chakraborty May 4, 2026

এক সপ্তাহ ধরে অন্ধকারে বাইল্যামুড়া, বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগে এলাকাবাসী

আগরতলা, ৪ মে: জম্পুইজলা ব্লকের চিকনছড়া ভিলেজের বাইল্যামুড়া এলাকায় প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকায়…

ByByReshmi Debnath May 4, 2026

পরাজয়ের পরও আত্মবিশ্বাস অটুট সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্তের

আগরতলা, ৪ মে : ধর্মনগর উপনির্বাচনে পরাজিত হলেও আত্মবিশ্বাস হারাননি বলে জানালেন সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্ত। ফলাফল প্রকাশের…

ByByTaniya Chakraborty May 4, 2026

ধর্মনগর উপনির্বাচনে বিজেপির এগিয়ে, জয় এখন সময়ের অপেক্ষা

আগরতলা, ৪ মে : ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বহুল প্রতীক্ষিত ভোট গণনা শুরু হয়েছে। সেই সঙ্গে বাড়ছে উত্তেজনা…

ByByTaniya Chakraborty May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top