News Flash

  • Home
  • দেশ
  • আসানসোলে মোটরবাইক ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু মহিলার
Image

আসানসোলে মোটরবাইক ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু মহিলার

আসানসোল, ১৬ জুন (হি. স.) : আসানসোলের কুলটি থানার সোদপুরে মোটরবাইক ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল এক মহিলার। আহত হয়েছেন আরও এক যুবক। শুক্রবার ঘটনাটি ঘটেছে।

জানা গিয়েছে, মৃত মহিলার নাম প্রতুষ্যা পান (৩৫)। আসানসোলের হিরাপুর থানার বার্ণপুরের ছিন্নমস্তা এলাকার বাসিন্দা তিনি। আহত যুবকের নাম ধীরাজ পান্ডে (৩৪)। তিনিও ওই এলাকারই বাসিন্দা। তাঁকে আসানসোল জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ১টা নাগাদ প্রতুষ্যা পান ও ধীরাজ পান্ডে মোটরবাইক করে কুলটির শাঁকতোড়িয়া থেকে আসানসোলে আসছিলেন। কুলটি থানার সোদপুরের রাস্তায় পেছনের দিক থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই মোটরবাইকে ধাক্কা মারে। তাতে দুজন মোটরবাইক থেকে ছিটকে পড়ে আহত হয়। দুজনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে আনা হয়। প্রতুষ্যা পানকে ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করা হলে আধ ঘণ্টা পরে তাঁর মৃত্যু হয়। এদিন আসানসোল জেলা হাসপাতালে মহিলার মৃতদেহের ময়নাতদন্ত হয়। পুলিশ জানায়, এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top