News Flash

Image

নবজাতকের মৃতদেহ উদ্ধার

আগরতলা, ১৬ জুন (হি.স.) : পুকুরের জলে ভাসমান বস্তার ভেতর থেকে নবজাতকের মৃতদেহ টেনে হিঁচড়ে তুলল কুকুর। সোনামুড়া থানাধীন তেলকাজলা বানিয়াচড়া গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের বরডেপায় এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মেলাঘর থানার পুলিশ।

জনৈক এলাকাবাসী জানিয়েছেন, সোনামুড়া থানাধীন তেলকাজলা বানিয়াচড়া গ্রাম পঞ্চায়েতে এলাকার পরিত্যক্ত পুকুরে বস্তার মধ্যে ঢুকিয়ে নবজাতক শিশুকে গর্তে চাপা দেওয়া হয়েছিল। শুক্রবার সকালে একটি কুকুর বস্তাটি মুখে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনদের নজরে পরে। সাথে সাথে স্থানীয় মানুষ মেলাঘর পুলিশকে খবর পাঠিয়েছে। পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

তিনি আরও জানিয়েছেন, ওই নবজাতক শিশুটি ছয়মাসের পুত্র সন্তান ছিল। মেলাঘর পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top