News Flash

Image

নাড্ডার সফরকে কেন্দ্র করে কৈলাসহরে মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজারে শনিবার জনসভায় বক্তব্য রাখবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷ সর্বভারতীয় সভাপতিকে স্বাগত জানিয়ে  শুক্রবার কৈলাশহরে মিছিল সংঘটিত হয়৷ শনিবার বিজেপির  সর্ব ভারতীয় সভাপতি জে.পি নাড্ডা শান্তিরবাজারের জনসভায় যোগ দেবেন৷ নাড্ডার জনসভাকে সার্থক করে তোলার লক্ষ্যে এবং ত্রিপুরা রাজ্যে নাড্ডার আগমনকে ধন্যবাদ জানিয়ে বিজেপি কৈলাসহর মন্ডলের উদ্যোগে শুক্রবার বিকেলে কৈলাসহর শহরে এক মিছিল অনুষ্ঠিত হয়৷ মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপি ঊনকোটি জেলা কমিটির সভাপতি পবিত্র দেবনাথ, বিজেপি কৈলাসহর মন্ডলের সভাপতি সিদ্ধারত দত্ত, মহিলা মোর্চা কৈলাসহর মন্ডলের সভানেত্রী মুক্তা পাল,  বিজেপি নেতা অরুন সাহা, প্রশান্ত দে সহ আরও অনেকে৷ মিছিলটি কৈলাসহরের পুরাতন টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের কালীবাড়ি রোড, থানা রোড, বৌলাপাশা রোড, গার্লস সুকল রোড, নেতাজি কর্নার, সেন্ট্রাল রোড, পি.ডাব্লিউ.ডি রোড হয়ে ঊনকোটি কলাক্ষেত্রের সামনে এসে মিছিলটি সমাপ্ত হয়৷

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top