নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার কুঞ্জবন কলোনিপাড়া এলাকায় এক প্রতারক তার পিসির সঙ্গে প্রতারণা করে জায়গা জমি নিজের নামে নথিভুক্ত করিয়ে নিয়েছে৷ জমি ফেরত চাইতে গেলে তাকে এবং তার সাহায্যকারী আত্মীয় পরিজনদের প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে ওই প্রতারক৷
পিশার মৃত্যুতে পিসিকে না জানিয়ে জায়গা নিজের নামে করে নিলেন ভাইপো সুবীর পাল৷ ঘটনা কুঞ্জবন কলোনীপাড়া৷ ঘটনায় বিবরণে জানা যায়, কল্পনা পাল আচার্যের স্বামী রঞ্জিত কুমার পালের মৃত্যুর পর কল্পনা পাল আচার্যের বড় ভাইয়ের ছেলে সুবীর পাল পিসি কল্পনাকে না জানিয়ে সম্পত্তি নিজের নামে করিয়ে নিয়েছে৷ ঘটনাটি পিসি কল্পনা আচার্য জানার পর হতবাক হয়ে পড়েন৷ বড় ভাইয়ের ছেলে সুবীর পালের বিরুদ্ধে নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থানায় মামলা করেন নিজের জায়গা ফিয়ে পাওয়ার জন্য৷
পাশাপাশি কুঞ্জবন সেবক সংঘ ক্লাবের দ্বারস্থ হয়েছেন পিসি কল্পনা আচার্য৷ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে করজোড়ে আবেদন জানিয়েছেন তার প্রয়াত স্বামীর জায়গা উত্তরাধিকার সূত্রে তাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করার জন্য৷ এদিকে কল্পনা পাল চৌধুরীর এক ভাই এ ব্যাপারে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় তাকে এবং তার মেয়েকে প্রতিনিয়ত প্রাণ নাশের হুমকি দিচ্ছে প্রতারক সুবীর পাল৷

কুঞ্জবনে পিসির জায়গা জমি নিজের নামে করে নিল প্রতারক ভাইপো
Tags:
Releated Posts
শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে যুবতীর রহস্যমৃত্যুর প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্তের দাবি
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত যুবতী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রবিবার…
মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সিটিং জজের মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলনেতার
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পরিবর্তে সিটিং…
ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…
সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…


















