News Flash

  • Home
  • প্রধান খবর
  • তুফানগঞ্জে পাচারের আগেই বাজেয়াপ্ত গাঁজা, গ্রেফতার ২
Image

তুফানগঞ্জে পাচারের আগেই বাজেয়াপ্ত গাঁজা, গ্রেফতার ২

বক্সিরহাট, ১৬ জুন (হি. স.) : কোচবিহারের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের রামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সংকোশ সেতু সংলগ্ন এলাকায় নাকা চেকিং চালানোর সময় গাঁজা উদ্ধার। শুক্রবার একটি পিকআপ ভ্যানের গোপন চেম্বার থেকে ৯৩ কেজি ৪০০ গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করল বক্সিরহাট থানার পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ৯ লক্ষ টাকা। গাঁজা পাচারের অভিযোগে ওই গাড়ির চালক ও তার সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার নাকা চেকিং পয়েন্ট থেকে ওই বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রুটিন নাকা চেকিং চলাকালীন অসম থেকে বাংলায় প্রবেশের পথে একটি পিকআপ ভ্যানকে দাঁড় করায় কর্তব্যরত পুলিশকর্মীরা। পরবর্তীতে ওই গাড়িতে তল্লাশি চালানোর সময় গাড়ির গোপন চেম্বার থেকে বাজেয়াপ্ত হয় ১৬টি গাঁজার প্যাকেট। গাঁজা পাচারের অভিযোগে গাড়ির চালক বিহারের বাসিন্দা আনশু কুমার গুপ্তা ও উত্তরপ্রদেশের বাসিন্দা অজয় কুমার গুপ্তাকে গ্রেফতার করেছে পুলিশ। গাঁজাগুলিকে অসমের রঙ্গিয়া থেকে পাচারের উদ্দেশ্যে বিহারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক অনুমান। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

Releated Posts

ছাত্র বিক্ষোভে মেটালিক পেলেট ব্যবহারের বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট, আহতদের চিকিৎসার নির্দেশ

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিক্ষোভকারী সাধারণ মানুষের বিরুদ্ধে মেটালিক পেলেট গান ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখার ইঙ্গিত দিল সুপ্রিম…

ByByNews Desk Jul 30, 2026

বিদেশে চক্ষু চিকিৎসার অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার অনুমতি না দেওয়ার কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk Jul 30, 2026

বাঁকিপুর উপনির্বাচন: জন সুরাজ কর্মীদের আটক নিয়ে প্রশ্ন প্রশান্ত কিশোরের, কড়া ভোটার যাচাইকে সমর্থন

পাটনা, ৩০ জুলাই (আইএএনএস): বিহারের বহুল আলোচিত বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীন নির্বাচনের আগের রাতে জন সুরাজ…

ByByNews Desk Jul 30, 2026

অমিত শাহের পুনে সফরের আগে রাজনৈতিক উত্তাপ, বিক্ষোভে কংগ্রেস, পাল্টা জবাবের হুঁশিয়ারি বিজেপির

পুনে, ৩০ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ১ আগস্টের পুনে সফরকে ঘিরে মহারাষ্ট্রের রাজনীতিতে উত্তেজনা তীব্র হয়েছে।…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top