News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বক্সনগরে বিজেপির কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত
Image

বক্সনগরে বিজেপির কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন৷৷ শুক্রবার বক্সনগরে বেনিফিশারী ও কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়৷ কার্যকর্তা সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক৷ আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিমা ভৌমিক রাজ্যের প্রতিটি মন্ডলে কার্যকর্তা ও বেনিফিশারী সম্মেলন কর্মসূচি করে যাচ্ছেন৷ এরই অঙ্গ হিসাবে শুক্রবার গোটা দিনব্যাপী বক্সনগর মন্ডলে বিভিন্ন কর্মসূচি নিয়ে কার্যক্রম করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক৷ শুক্রবার একদিনের এই কর্মসূচির অঙ্গ হিসাবে সকাল ১১ ঘটিকায় মন্ডল ভিত্তিক মতিনগর কমিউনিটি হলে বেনিফিশারী সম্মেলন অনুষ্ঠিত হয়৷প্রথমে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে প্রতিমা ভৌমিক বেনিফিশিয়ারি সম্মেলনের সূচনা করেন৷তারপর সম্মেলনের অতিথি কার্যকর্তারা পুস্প স্তবক দিয়ে দলীয় প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জি ও পন্ডিত দীনদয়াল উপাধ্যায়সহ ভারত মাতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন৷ তারপর স্বাগত ভাষণ রাখেন বক্সনগর মন্ডল সভাপতি সুভাষচন্দ্র সাহা৷ তারপর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর নয় বছর সেবা ও সুশাসন পূর্তি উপলক্ষে মানুষের সেবায় নিয়োজিত প্রত্যেকটি বেনিফিশারী সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন৷ কার্যকর্তা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রতিমা ভৌমিক বলেন, দলের মধ্যে নতুন পুরাতনকে ভুলে গিয়ে যারা ভারতীয় জনতা পার্টিতে আসতে চায় তাদেরকে দলে বরণ করে নিতে হবে৷নেতৃত্বদের ব্যক্তিগত শত্রুতা কে দূরে রেখে বিভিন্ন দলের নিষ্ঠাবান কার্যকর্তাদের বিজেপি দলে শামিল করতে হবে৷ দলের গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি করতে হবে৷

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top