News Flash

  • Home
  • খেলা
  • বৃষ্টিসিক্ত আউট ফিল্ড এমবিবি-র জে সি লীগের ২য় দিনের খেলা ভেস্তে
Image

বৃষ্টিসিক্ত আউট ফিল্ড এমবিবি-র জে সি লীগের ২য় দিনের খেলা ভেস্তে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন।। ২২ গজে গড়ালো না এক বলও। দ্বিতীয় দিনে। এম বি বি স্টেডিয়ামে। জে সি লিগ ক্রিকেটে। বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকালে মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে এম বি বি স্টেডিয়ামের আউট ফিল্ড ভিজে যায়। শুক্রবার প্রায়সারাদিন মাঠের কর্মীরা আপ্রাণ চেষ্টা করলেও মাঠটিকে খেলার উপযুক্ত করে তুলতে পারেননি। শেষ পর্যন্ত দ্বিতীয়দিনে এক বলও খেলা হয়নি। আজ ম্যাচের শেষ দিন। প্রথমদিন জে সি সি-‌র বিরুদ্ধে কসমোপলিটন ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান করেছিলো। কসমোপলিটনের পক্ষে ওপেনার বাবুল দে ৮২ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৪৯, তন্ময় ঘোষ ২৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৪ এবং ইন্দ্রজিৎ দেবনাথ ২৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেছিলো। জে সি সি-‌র ভিকি সাহা (‌৫/‌৪৮) সফল বোলার।‌ ম্যাচে মিমাংশা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এখন দেখার বিষয় কোন্ দল এগিয়ে যেতে পারে প্রথম ইনিংসে।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top