News Flash

  • Home
  • প্রধান খবর
  • একাধিক দাবিতে ১২ ঘণ্টা ভারত বনধ আদিবাসীদের, ভোগান্তি যাত্রীদের
Image

একাধিক দাবিতে ১২ ঘণ্টা ভারত বনধ আদিবাসীদের, ভোগান্তি যাত্রীদের

কলকাতা, ১৫ জুন (হি. স.) : সারনা ধর্ম কোড স্বীকৃতি ও লাগু সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার ১২ ঘণ্টা ভারত বনধ আদিবাসীদের। রাস্তা অবরোধ, বাস না পেয়ে ভোগান্তি যাত্রীদের। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বনধের আংশিক প্রভাব।

পুরুলিয়ার মধুকুণ্ডা স্টেশনে রেল অবরোধ শুরু করেন আদিবাসীরা।ইতিমধ্যেই আদ্রা ডিভিশনে পক্ষ থেকে জানানো হয়েছে ২৭ টি ট্রেন বাতিল করা হয়েছে, একটি ট্রেনের পথ সংক্ষিপ্ত করা হয়েছে এবং তিনটি ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে ডালখোলা রেলগেট অবরোধ করে সংগঠনের প্রতিনিধিরা। অবরোধের জেরে ডালখোলা সহ বিভিন্ন স্টেশনে আটকে পড়ে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। রেল সূত্রে খবর ডালখোলা স্টেশনে দার্জিলিং মেল, বারসই স্টেশনে পদাতিক এক্সপ্রেস, তেলতা স্টেশনে ইন্টারসিটি এক্সপ্রেস, সূর্যকমল স্টেশনে শতাব্দী ও অবোধ অসম এক্সপ্রেসের মতো একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন দাঁড়িয়ে পড়ে। যার জেরে যাত্রীরা ভোগান্তির শিকার হয়েছে।

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বাস স্ট্যান্ডে বন্ধ বেসরকারি বাস চলাচল। চলছে হাতে গোনা সরকারি বাস। বাস না পেয়ে যাত্রী দুর্ভোগ। বন্ধ শহরের বেশির ভাগ দোকানপাট। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

মূলত ছয় দফা দাবিতে এই বনধের ডাক দিয়েছে আদিবাসী সংগঠন। সেগুলি হল, কুড়মিদের এস.টি-র অন্তর্ভুক্ত করা চলবে না, সারনা ধর্ম কোড চালু করতে হবে, ঝাড়খণ্ডের গিরিডি পরেশনাথ পাহাড়কে জৈনদের হাত থেকে আদিবাসীদের ফিরিয়ে দিতে হবে, সান্তালি ভাষাকে ঝাড়খণ্ডের প্রথম ভাষার স্বীকৃতি দিতে হবে।

Releated Posts

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও উগ্রপন্থা দমনের আহ্বান ভারতের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু দেবদেবীর মূর্তি ও প্রতিকৃতি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের প্রেক্ষাপটে…

ByBySandeep Biswas Jun 23, 2026

রাজাগোপাল থেকে কুরিয়ান: কেরলে বিজেপির ফর্মুলার সামনে নতুন পরীক্ষা

নয়াদিল্লি/কোচি, ২৩ জুন (আইএএনএস) : কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান-এর রাজ্যসভার মেয়াদ নবীকরণ না করার সিদ্ধান্ত নেওয়ার পর কেরল…

ByBySandeep Biswas Jun 23, 2026

নতুন জাতীয় কার্যকরী কমিটির বৈধতার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে ‘বিদ্রোহী’ তৃণমূল গোষ্ঠী

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহী’ গোষ্ঠী চলতি বাজেট…

ByByNews Desk Jun 23, 2026

পিওকে-তে অশান্তি নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ ভারতের, আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান অশান্তির জন্য ভারতকে দায়ী করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর করা অভিযোগকে…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top