News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম পাঠালেন
Image

বাংলাদেশের প্রধানমন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম পাঠালেন


আগরতলা, ১৫ জুন(হি.স.) : দুই দেশের সম্পর্কের উষ্ণতা আরও বাড়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা.) মানিক সাহা-কে সুস্বাদু আম পাঠিয়েছেন। ওই আম পেয়ে আপ্লুত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
বাংলাদেশ ভারতের শুধুই প্রতিবেশী রাষ্ট্র নয়, বন্ধু প্রতীম রাষ্ট্র হিসেবেও সারা বিশ্বে পরিচিত। দুই দেশ বিভিন্ন সময়ে বন্ধুত্বের সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্যে নানা পদক্ষেপ নিয়ে থাকে। তেমনি, বাংলাদেশের প্রধানমন্ত্রী আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ৫০০ কেজি হিমসাগর আম পাঠিয়েছেন। আখাউড়া স্থল বন্দর দিয়ে ওই আম ত্রিপুরায় এসেছে। আগরতলা স্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনার আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে ওই আম মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন।
আম গ্রহণ করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে সে দেশের সুস্বাদু আম পাঠিয়েছেন। আজ সন্ধ্যায় আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের আধিকারিকরা সরকারি বাসভবনে এসে আমার হাতে এই উপহার তুলে দিয়েছেন। ত্রিপুরাবাসীর পক্ষ থেকে তাঁকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top