News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • রাস্তার গর্ত, নালা-নর্দমার চলতি নির্মাণ কাজের স্থানে বেষ্টনী, সতর্কীকরণ চিহ্ন ও আলোর ব্যবস্থা করার নির্দেশ
Image

রাস্তার গর্ত, নালা-নর্দমার চলতি নির্মাণ কাজের স্থানে বেষ্টনী, সতর্কীকরণ চিহ্ন ও আলোর ব্যবস্থা করার নির্দেশ


করিমগঞ্জ (অসম), ১৫ জুন (হি.স.) : অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখ্য কার্যানিবাহী আধিকারিক এক আদেশে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানিয়েছেন, রাস্তায় গর্ত, নালা-নর্দমায় চলতি নির্মাণ কাজের জন্য সম্প্রতি বেশ কিছু দুর্ঘটনা সংঘটিত হয়েছে। আদেশে বলা হয়েছে, এ ধরনের নির্মাণকাজের সাথে যুক্ত সংস্থা ও ঠিকাদারদের পক্ষ থেকে সঠিক সতর্কীকরণ ব্যবস্থার জন্য ওইসব নির্মাণস্থলে উপযুক্ত বেষ্টনী, সতর্কীকরণ চিহ্ন বা সাইনেজ, আলোর ব্যবস্থা ইত্যাদি করা হচ্ছে না। যার দরুন ওইসব স্থান দিয়ে চলাচলকারী যানবাহন ও পথচারীদের দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে।

এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার থেকে এই বিষয়কে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে এবং চলমান নির্মাণকাজ ইত্যাদি স্থানে এ ধরনের দুর্ঘটনা রোধ করতে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাই ২০০৫ সালের দুর্যোগ ব্যবস্থাপনা আইনের ২২ (২) এইচ ধারা অনুসারে অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের রাজ্য কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে রাস্তা, নালা নর্দমা ও অন্যান্য নির্মাণকাজে যুক্ত সংস্থা ও ঠিকাদারদের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে।

জারিকৃত এই নির্দেশিকা অনুসারে রাস্তা, নালা-নর্দমা ইত্যাদি নির্মাণস্থলে সৃষ্ট প্রতিটি গর্তকে ভালোভাবে বেষ্টনী দিয়ে রাখতে হবে। পাশাপাশি, প্রতিটি নির্মাণস্থলে চলাচলকারী যামবাহন ও পথচারীদের দিন ও রাত উভয় সময়ে দৃষ্টিগোচর হওয়ার জন্য সঠিক রঙে ‘ড্যানজার জোন’ সংবলিত লেখা বোর্ড দৃশ্যমান হওয়ার মতো বেষ্টনী দিয়ে এবং আলোর ব্যবস্থা রাখতে হবে। নির্মাণকারী সংস্থা ও ঠিকাদাররা নিজের খরচায় ও দায়িত্বে এই ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে আদেশে জানানো হয়েছে।
এই নির্দেশিকা অমান্যকারীদের বিরুদ্ধে ২০০৫ সালের দুর্যোগ ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারা অনুসারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই আদেশ তাৎক্ষণিকভাবে বলবৎ হয়েছে বলে জানানো হয়েছে।

Releated Posts

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026

দিল্লিতে পিটিয়ে খুন মণিপুরের সংগীতশিল্পী, ন্যায়বিচারের দাবি গৌরব গগৈয়ের

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ দিল্লিতে বাড়ির বাইরে শব্দ নিয়ে আপত্তি করায় হামলার শিকার হয়ে মৃত্যু হয়েছে মণিপুরের…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top