News Flash

  • Home
  • খেলা
  • সেরা খেলোয়াড়দের সংবর্ধনা ও টিএসজেসি-র বার্ষিক সম্মেলন ১৭ই
Image

সেরা খেলোয়াড়দের সংবর্ধনা ও টিএসজেসি-র বার্ষিক সম্মেলন ১৭ই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন।। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বার্ষিক সাধারণ সভা আগামী ১৭ জুন, শনিবার অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা বারোটায় আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হলে সভাপতি সরযূ চক্রবর্তীর পৌরহিত্যে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। একই দিনে বিকেল সাড়ে তিনটায় প্রেস ক্লাবের কনফারেন্স হলে-ই রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়, ভেটারেন খেলোয়াড়, লাইফটাইম অ্যাচিভমেন্ট এওয়ার্ড সহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হবে। জিমন্যাস্ট মৌনালি কর, শ্রীপর্ণা দেবনাথ, ক্রিকেটার অভিজ্ঞা বর্ধন, অরিন্দম বর্মন, দাবাড়ু আরাধ্যা দাস, অনাবিল গোস্বামী, ভেটারেন খেলোয়াড় অমরদ্বীপ দেববর্মা, অমল ঘোষ, শেফালী বর্ধনকে এবার পুরস্কৃত করা হবে। সংবর্ধনা জানানো হবে কিংবদন্তি ক্রিকেটার তথা ত্রিপুরার হেড অফ দ্য কোচ ল্যান্স ক্লুজনারকে। লাইফ টাইম অ্যাচিভমেন্ট এওয়ার্ড দেওয়া হবে প্রাক্তন খেলোয়াড় এবং ক্রীড়া সংগঠক কমল সাহাকে। ক্লাবের সকল সদস্যদের দুটি অনুষ্ঠানেই যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সচিব সুপ্রভাত দেবনাথ এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top