News Flash

  • Home
  • দেশ
  • সাময়িক বন্ধ থাকবে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক ট্রেন পরিষেবা
Image

সাময়িক বন্ধ থাকবে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক ট্রেন পরিষেবা

নয়াদিল্লি, ১৩ জুন (হি. স.) : ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক ট্রেন পরিষেবা বন্ধ রাখা হচ্ছে । আপাতত ২৩ জুন থেকে ৩ জুলাইয়ের মধ্যে বাংলাদেশের সঙ্গে ভারতের সংযোগকারী মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস উভয় ট্রেনই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, কলকাতা-ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস (১৩১০৯/১৩১১০), ঢাকা-কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস (১৩১২৯/১৩১৩০) এবং কলকাতা-খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস (১৩১২৯/১৩১৩০) সাময়িকভাবে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, বাংলাদেশে ঈদ-উল-আজ়া উদযাপনের জন্য ট্রেনগুলি আপাতত বাতিল রাখা হচ্ছে।

একনজরে দেখে নেওয়া যাক কোন দিন কোন ট্রেন বাতিল থাকছে –

১৩১০৭ ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ২৩ জুন, ২৫ জুন, ২৭ জুন, ৩০ জুন ও ২ জুলাই বাতিল থাকবে।

১৩১০৮ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস ২৪ জুন, ২৬ জুন, ২৮ জুন, ১ জুলাই ও ৩ জুলাই বাতিল থাকবে।

১৩১০৯ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস ২৩ জুন, ২৭ জুন ও ৩০ জুন বাতিল থাকবে।

১৩১১০ ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ২৪ জুন, ২৮ জুন ও ১ জুলাই বাতিল থাকবে।

১৩১২৯ কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস ২৯ জুন বাতিল থাকবে।

১৩১৩০ খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ২৯ জুন বাতিল থাকবে।

এরপর থেকে অবশ্য আবার স্বাভাবিক পরিষেবা চালু হয়ে যাবে এই আন্তর্জাতিক দুই ট্রেনের। উল্লেখ্য, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক রেল যোগাযোগের ক্ষেত্রে এই দুটি ট্রেন ভীষণ গুরুত্বপূর্ণ ও জনপ্রিয়। বহু যাত্রী প্রতিদিন এই ট্রেনগুলিতে করে বাংলাদেশ থেকে এদেশে আসেন। আবার এপার বাংলা থেকেও অনেকে ওপার বাংলায় যান। বন্ধন এক্সপ্রেস ও মৈত্রী এক্সপ্রেস ভারত-বাংলাদেশ বন্ধুত্বের সম্পর্ককে আরও মজবুত করেছে। কিন্তু মাঝে ঈদ-উল-আজ়ার জন্য ট্রেন পরিষেবা সাময়িকভাবে বাতিল থাকার কারণে অনেক যাত্রীকেই সমস্যায় পড়তে হতে পারে। যদিও এই ক’টা দিন কেটে গেলে, তারপর আবার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক রুটে ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে।

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top