News Flash

Image

প্রচারে এগিয়ে বিরোধীরা, দাবি দিলীপের

কলকাতা, ১২ জুন (হি স)। পঞ্চায়েত ভোটে প্রচারে এগিয়ে বিরোধীরা। সোমবার প্রশ্নের উত্তরে এই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

সোমবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে এসে দিলীপবাবু বলেন, বিজেপি এগিয়ে আছে সবার থেকে। কারণ আমি আগেও বলেছি আমরা প্রস্তুত আছি। সব আসনে আমরা প্রার্থী দেব। আজ কাল পরশু সেই নমিনেশন হবে।

তৃণমূল এখনো প্রার্থী তালিকা প্রস্তুত করতে পারেনি। একেক আসনে দুজন তিনজন করে মনোনয়ন জমা দেবে। তারপর কাকে পার্টি সিম্বল দেবে, সেই নিয়ে গুলি বন্দুক দিয়ে সমাধান হবে। দেখুন অপেক্ষা করুন কি হয়!”

মালবাজারের গাজোলডোবায় বিজেপির প্রচারে না যাওয়ায় মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে দিলীপবাবু সংবাদমাধ্যমকে বলেন, “জানিনা। প্রচার তো এখনও শুরু হয়নি! নির্বাচনের কোথাও কিছু দেওয়ার লিখন না। এখন তো সবাই মনোনয়নে ব্যস্ত। তারপরে প্রচার হবে। ঘটনার সত্যতা আমার জানা নেই। তবে অন্যায় কেউ করে থাকলে তার বিচার হওয়া চাই।”

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top