News Flash

  • Home
  • খেলা
  • বাজারে ক্রিকেট টুর্নামেন্টে জয় পেলো কসমোপলিটন
Image

বাজারে ক্রিকেট টুর্নামেন্টে জয় পেলো কসমোপলিটন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ জুন।।দলনায়ক রাজদ্বীপ দত্ত-‌র অলরাউন্ড পারফরম্যান্স। তাতে সহজ জয় পেলো কসমোপলিটন ক্লাব। পরাজিত করলো কুষারঘাট তরুণ সঙ্ঘকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত চ্যালেঞ্জার ট্রফি সিনিয়র ক্রিকেটে। বাইখোরা স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে কসমোপলিটন ক্লাব জয়লাভ করে ৭ উইকেটে। কুষারঘাট তরুণ সঙ্ঘের গড়া ১৫০ রানের জবাবে কসমোপলিটন ক্লাব ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের রাজদ্বীপ দত্ত প্রথমে বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ঝড়ো ৭৯ রান করেন। সোমবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে কুষারঘাট তরুণ সঙ্ঘ ৩২.‌৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫০ রান করে। দলের পক্ষে শুভঙ্কর দত্ত ৫২ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৯, অভিজিৎ দেবনাথ ৩১ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২, চন্দন নম:‌ ১৯ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০ এবং অঙ্কিত পাল ১৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৭ রান। কসমোপলিটন ক্লাবের পক্ষে শুভম বিশ্বাস (‌৩/‌১১), প্রসেনজিৎ বিশ্বাস (‌২/‌১৪) এবং দলনায়ক রাজদ্বীপ দত্ত (‌২/‌২৭) সফল বোলার।‌‌‌ জবাবে খেলতে নেমে ১২.‌১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে রাজদ্বীপ দত্ত ২৯ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৮ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৯, জনক রিয়াং ১৪ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২ এবং রাহুল হুসেন ২০ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ২৮ রান করেন। কুষারঘাট যুব সঙ্ঘের পক্ষে অঙ্কিত পাল (‌২/‌১০) সফল বোলার।‌

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top