News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ইন্ডিয়ান জার্নালিস্টস ইউনিয়নের জাতীয় কর্ম সমিতির বৈঠক শুরু আগরতলায়
Image

ইন্ডিয়ান জার্নালিস্টস ইউনিয়নের জাতীয় কর্ম সমিতির বৈঠক শুরু আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন৷৷ ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের জাতীয় কর্ম সমিতির বৈঠক আজ থেকে আগরতলা প্রেসক্লাবের শুরু হয়েছে৷ দুই দিনের এই বৈঠকের সূচনা করেন রাজ্যের সম মন্ত্রী টিংকু রায়৷এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার৷উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শ্রম মন্ত্রী টিংকু রায় বলেন রাজ্য সরকার রাজ্য সাংবাদিকদের কল্যাণে  বেশ কিছু সিদ্ধান্ত বাস্তবায়িত করেছে৷ত্রিপুরা এখন উন্নয়নের দিশায় এগিয়ে চলছে৷ বিভিন্ন ক্ষেত্রে পুরসৃকত হচ্ছে হচ্ছে ত্রিপুরা৷ এদিকে মেয়র দীপক মজুমদার বলেন, রাজ্যের সাংবাদিকদের সাথে সরকার কাজ করছে৷বর্তমান সরকার সাংবাদিক বান্ধব সরকার৷অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের সর্বভারতীয় সভাপতি গীতার্ত পাঠক ও মহাসচিব সাবিনা ইন্দ্রজিৎ৷ স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার৷ দুই দিনের এই বৈঠকে ভারতের বিভিন্ন রাজ্য থেকে সাংবাদিক প্রতিনিধিরা অংশ নিয়েছেন৷আগামী কাল চলবে এই বৈঠক৷উল্লেখ করা যেতে পারে ত্রিপুরা এই প্রথম ইউনিয়নের জাতীয় কর্ম সমিতির বৈঠক বসেছে৷ প্রনব

Releated Posts

নিয়মিতকরণের দাবিতে রাজ্যজুড়ে ‘কালো দিবস’ পালন অনিয়মিত কর্মচারীদের

আগরতলা, ৩১ জুলাই: চাকরি নিয়মিতকরণ, চাকরির নিরাপত্তা এবং সমকাজে সমবেতনের দাবিতে আজ রাজ্যজুড়ে ‘কালো দিবস’ পালন করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

মুখ্যমন্ত্রীর হাতে ষষ্ঠ রাজ্য অর্থ কমিশনের প্রতিবেদন, তৃণমূল স্তরের উন্নয়নে নতুন রূপরেখা

আগরতলা, ৩১ জুলাই: প্রায় ১৮ মাসের দীর্ঘ পর্যালোচনা, গবেষণা ও বিভিন্ন মহলের সঙ্গে পরামর্শের পর ত্রিপুরার ষষ্ঠ রাজ্য…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

সোনামুড়ার অপহরণ মামলার মূল অভিযুক্ত গ্রেফতার, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

আগরতলা, ৩১ জুলাই: প্রায় দেড় বছর ধরে পলাতক থাকার পর সোনামুড়া থানায় দায়ের হওয়া এক অপহরণ মামলার মূল…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

বর্ষা শেষে পুনর্নির্মাণ হবে আগরতলা-খোয়াই জাতীয় সড়ক, জানালেন কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: দীর্ঘদিনের দুরবস্থার পর বর্ষা শেষ হলেই আগরতলা-খোয়াই জাতীয় সড়কের পুনর্নির্মাণের কাজ শুরু হবে বলে…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top