News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘তৃণমূল প্রার্থীদের জন্য মনোনয়ন পত্র হোম ডেলিভারি হচ্ছে’ , টুইটে বিস্ফোরক শুভেন্দু
Image

‘তৃণমূল প্রার্থীদের জন্য মনোনয়ন পত্র হোম ডেলিভারি হচ্ছে’ , টুইটে বিস্ফোরক শুভেন্দু

কলকাতা, ১১ জুন (হি. স.) পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্যের বিভিন্ন ব্লকে মনোনয়ন পত্র জমা দেওয়া শুরু হয়েছে। শাসক ও বিরোধী দলের প্রতিনিধিরা ইতিমধ্যেই মনোনয়ন পত্র তুলতে পৌঁছে যাচ্ছেন বিডিও অফিসে। কিন্তু সেখানে গিয়ে বিরোধী প্রার্থীদের হয়রানির শিকার হতে হচ্ছে । তবে তৃণমূলের প্রার্থীদের জন্য মনোনয়ন পত্র ‘হোম ডেলিভারির’ ব্যবস্থা করা হচ্ছে। এমনই অভিযোগ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সকালে এ নিয়ে একটি টুইট করেছেন বিজেপি বিধায়ক। সেই টুইটে তিনি সরকারি কর্মচারীদের ‘তৃণমূলের কর্মচারী’ হিসাবেও কটাক্ষ করেছেন। মনোনয়ন পত্র তুলতে গিয়ে বিরোধীরা কী ভাবে সরকারি কর্মীদের অসহযোগিতার শিকার হচ্ছেন, সেই অভিযোগও করেছেন শুভেন্দু। বিষয়টি নিয়ে বাঁকুড়া জেলার একটি ব্লক অফিসে মনোনয়ন পত্র তোলা সংক্রান্ত ভিডিয়ো পোস্ট করেছেন। যদিও ওই ভিডিয়ো সংক্রান্ত শুভেন্দু অভিযোগ উড়িয়ে দিচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল।

মনোনয়ন সংক্রান্ত অভিযোগ নিয়ে করা টুইটে শুভেন্দু অধিকারী লিখেছেন, “তৃণমূল গুন্ডাদের বাধা পেরিয়ে বিরোধী প্রার্থীরা মনোনয়ন তুলতে বিডিও অফিসে পৌঁছলে তাঁদের দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হচ্ছে। তাঁরা ভাগ্যবান হলে দীর্ঘ সময় পর মনোনয়ন পত্র এবং ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট) পাচ্ছেন। না-হলে বলা হচ্ছে, এখন কাজের সময় পেরিয়ে গিয়েছে, পরের দিন আসুন বা মনোনয়নের ফর্ম পর্যাপ্ত নেই।” কিন্তু রাজ্যের শাসক তৃণমূলের জন্য এই নিয়ম খাটছে না বলে অভিযোগ করেছেন নন্দীগ্রামের বিধায়ক। এ নিয়ে তিনি টুইটে পোস্ট করা ভিডিয়ো প্রসঙ্গে শুভেন্দু লিখেছেন, “ভিডিয়োয় বাঁকুড়া জেলার সালতোড়া ব্লকের তিলুরির তৃণমূলের অঞ্চল সভাপতি সালতোড়া বিডিও অফিস থেকে অগুণতি মনোনয়ন পত্র ও ডিসিআর তুলছেন।” তৃণমূলের প্রার্থীদের জন্য মনোনয়ন পত্র ‘হোম ডেলিভারির’ ব্যবস্থাও করা হচ্ছে বলেও অভিযোগ শুভেন্দুর। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের নির্দেশিকার বিষয়টিও উল্লেখ করেছেন বিজেপি বিধায়ক।
এ প্রসঙ্গে শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি বলেছেন, “শালতোড়া ব্লকে তৃণমূলের অঞ্চল সভাপতিকে গোছ গোছ ডিসিআর ফর্ম দেওয়া হচ্ছে। কিন্তু বিজেপির প্রার্থীরা লাইনে দাঁড়িয়েও ডিসিআর ফর্ম পাননি।”
যদিও বিজেপির এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের শালতোড়া ব্লক সভাপতি সন্তোষ মণ্ডল। তিনি বলেছেন, “উনারা মিথ্যা বলছেন। কেউ চক্রান্ত করে যদি ভিডিয়ো ভাইরাল করে আমরা কী করব। ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। আমি জানতে পেরেছি, সবাইকে ডিসিআর দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ভাবেই তা হয়েছে।”

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top