News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তেলিয়ামুড়া মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

তেলিয়ামুড়া মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন৷৷ তেলিয়ামুড়া মার্চেন্ট এসোসিয়েশন সারা বছরই নানাবিধ সামাজিক কর্মসূচি করে আসছে৷ রক্তদান শিবির স্বাস্থ্য শিবির, ব্যবসায়ীদের সুবিধাজনক বিভিন্ন প্রকল্প প্রদান ইত্যাদি৷ রবিবার ও তেলিয়ামুড়া মার্চেন্ট এসোসিয়েশন এর উদ্যোগে এবং কেভা কাইপো (হার্বাল সাপ্লিমেন্ট) ইন্ডাস্ট্রির সহযোগিতায় এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়৷ তেলিয়ামুড়া এলাকার ছোট মাঝারী ব্যবসায়ী যারা দৈনন্দিত ব্যবসায়ীক কাজের জন্য নিয়মিত শারীরিক পরিক্ষা নিরিক্ষা করাতে পারেনা৷ তাদের সুবিধার্থে এদিনের এই স্বাস্থ্য শিবির৷ এদিনের স্বাস্থ্য শিবিরে কেভা কাইপো কোম্পানির তরফ থেকে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে সম্পুর্ন শরিরের বিনামূল্যে পরিক্ষা করাহয়, এবং পরবর্তী করনীয় পরামর্শ প্রদান করাহয়৷ এদিনের এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মার্চেন্ট এসোসিয়েশন এর সম্পাদক তথা তেলিয়ামুড়া পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, সভাপতি কৃষ্ণপদ দাস সহ অন্যান্যরা৷ স্বাস্থ্য শিবির প্রসংগে মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি তথা তেলিয়ামুড়া পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় জানান, তেলিয়ামুড়া বাজারের ছোট মাঝারী ব্যবসায়ীরা নিজেদের ব্যাবসায়ীক কাজের জন্য সময়ের অভাবে বা সুযোগের অভাবে নিজেদের শারীরিক পরিক্ষা করাতে পারেননা তাদের সুবিধার কথা মাথায় রেখে আজকের এই স্বাস্থ্য শিবির৷ যাতে করে হাতের কাছে অতি সহযে চিকিৎসা পরিসেবা উনারা নিতে পারেন৷ আগামী দিনেও এ ধরনের সামাজিক কর্মসুচী জারী থাকবে বলেও তিনি জানান৷’

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top