News Flash

  • Home
  • দিনের খবর
  • পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত জম্মুর তিরুপতি বালাজি মন্দির, মনোজ সিনহা বললেন উজ্জীবিত হবে পর্যটন
Image

পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত জম্মুর তিরুপতি বালাজি মন্দির, মনোজ সিনহা বললেন উজ্জীবিত হবে পর্যটন

জম্মু, ৮ জুন (হি.স.): জম্মুর সিধরা এলাকায় তিরুপতি বালাজি মন্দির পুণ্যার্থীদের উন্মুক্ত করে দিলেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। বৃহস্পতিবার তিরুপতি বালাজি মন্দির পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর উপ-রাজ্যপাল মনোজ সিনহা বলেছেন, এই মন্দিরের উদ্বোধন আধ্যাত্মিক পর্যটনকে উৎসাহিত করবে। পাশাপাশি জম্মু ও কাশ্মীরের জন্য সৌভাগ্য বলে মনে করেন তিনি।

প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে ৬২ একর জমির উপর তিরুপতি বালাজি মন্দির নির্মিত হয়েছে এবং দুই বছরের ব্যবধানে নির্মাণ কাজ শেষ হয়েছে। অন্ধ্রপ্রদেশের পার্বত্য শহর তিরুমালাতে তিরুপতি বালাজির বিখ্যাত মন্দিরের অনুরূপ এই মন্দির। উপ-রাজ্যপাল মনোজ সিনহা বলেছেন, “ভগবান ভেঙ্কটেশ্বর মন্দিরের উদ্বোধন জম্মু ও কাশ্মীরের ধর্মীয় পর্যটন সার্কিটকে শক্তিশালী করবে, আধ্যাত্মিক পর্যটনকে উৎসাহিত করবে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে।”

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top