News Flash

Image

মোদী মানেই উন্নয়ন : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ জুন(হি.স.) : মোদী মানেই উন্নয়ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ত্রিপুরায় উন্নয়ন ধারা বয়েই চলেছে। তাঁর কার্যকালের নয় বছর পূর্তিতে বিকাশ তীর্থ কর্মসূচির অঙ্গ হিসেবে আজ লেম্বুছড়া স্থিত কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে এমনটাই দাবি করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

এদিন তিনি বলেন,  প্রধানমন্ত্রী ত্রিপুরায় হীরা মডেল দিয়েছেন। বর্তমানে ত্রিপুরায় জলপথে যোগাযোগের বিষয়েও ভাবা হচ্ছে। ২০১৪ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরায় একের পর এক উন্নয়ন হচ্ছে।

তার দাবি, এনএসিসি দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত সংস্কৃত বিশ্ববিদ্যালয় আধুনিক পরিকাঠামো দিয়ে পরিবেষ্টিত এক পীঠস্থান।পার্শ্ববর্তী রাজ্য অসম, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা সহ সুদূর নেপাল থেকেও ছাত্রছাত্রীরা এই বিশ্ববিদ্যালয়ে বিশ্বের সবচেয়ে প্রাচীন ভাষায় অধ্যয়নের সুযোগ গ্ৰহণ করছেন। হি

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top