News Flash

  • Home
  • প্রধান খবর
  • বালেশ্বরের ট্রেন দুর্ঘটনাস্থলে সিবিআই, তদন্ত শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা
Image

বালেশ্বরের ট্রেন দুর্ঘটনাস্থলে সিবিআই, তদন্ত শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

বালেশ্বর, ৬ জুন (হি.স.): ওডিশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস-সহ তিনটি ট্রেনের মধ্যে দুর্ঘটনার ৪ দিনের মাথায় দুর্ঘটনার কারণ জানতে বাহানাগায় পৌঁছল সিবিআই। মঙ্গলবার ১০ সদস্যের সিবিআই টিম পৌঁছয় বালেশ্বরের ট্রেন দুর্ঘটনাস্থলে। টিমের নেতৃত্বে সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর বিপ্লব চৌধুরী। দুর্ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক রিপোর্ট সংগ্রহ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

দক্ষিণ-পূর্ব রেলের সিপিআরও আদিত্য কুমার চৌধুরী বলেছেন, “ফরেনসিক ও সিবিআই টিম এখানে এসে পৌঁছেছে। তাঁরা নমুনা সংগ্রহ করে তদন্ত করছে। তাঁদের সহায়তা করছে রেলওয়ে। তদন্তের সময় সিবিআই সমস্ত দিক তদন্ত করবে।” মঙ্গলবার সিবিআই-এর ১০ জনের একটি দল পৌঁছয় ঘটনাস্থলে। তাঁরা ওই এলাকাটি খতিয়ে দেখেন। তাঁরা এ সংক্রান্ত বিভিন্ন নথি সংগ্রহ করবেন। সেই সঙ্গে নেওয়া হবে ওই দুর্ঘটনার সময় কর্তব্যরত রেলকর্মীদের বয়ানও। আদিত্য কুমার চৌধুরী আরও বলেছেন, রেলওয়ে নিরাপত্তা কমিশনার টিম খড়গপুর এবং বালেশ্বর-সহ একাধিক স্থানে কাজ করছে। তাঁরা সব তথ্য সংগ্রহ করছে… লোকো পাইলট, স্টেশন মাস্টারের নাম নিয়ে কিছু ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। লোকো পাইলট স্থিতিশীল এবং ভুবনেশ্বরে চিকিৎসাধীন।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top