News Flash

Image

যান সন্ত্রাসের বলি দুই যুবক, গুরুতর তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ যান সন্ত্রাসের  বলি আরও দুই৷ আহত আরও তিনজন৷  ভয়াবহ যান দুর্ঘটনাটি ঘটে রবিবার নিশ্চিন্তপুর ভারত- বাংলাদেশ নির্মীয়মাণ রেল স্টেশন সংলগ্ণ এলাকায়৷ জানা গেছে মোটর বাইক ও সুকটির মধ্যে সংঘর্ষে এই ঘটনা৷ অভিযোগ সজোরে সুকটি এসে ধাক্কা লাগে মোটর বাইকে৷ সঙ্গে সঙ্গে সকলকে হাসপাতালে নিয়ে আসা হয়৷  ঘটনায় দুইজন প্রাণ হারান৷ তাঁরা হলেন বিষ্ণু দাস ও লিটন রায়৷ আহতদের মধ্যে একজন জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ তাঁর আঘাত গুরুতর বলে জানা গেছে৷ অন্য দুইজন টি এম সিতে ভর্তি৷ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ ক্রমাগত যান দুর্ঘটনা বেড়ে চলায় উদ্বিগ্ণ সচেতন মহল৷

Releated Posts

বেহাল অবস্থায় ভদ্রাই সেনাপতি পাড়া জে.বি স্কুল, বর্ষায় স্টাফ রুমে আশ্রয় নিয়ে চলছে পড়াশোনা

আগরতলা, ১১ জুলাই: জিরানিয়া মহকুমার বোরখা সার্কেলের অন্তর্গত মান্দাই এলাকার ভদ্রাই সেনাপতি পাড়া জে.বি বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থা নিয়ে…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

সাব্রুম বাসস্ট্যান্ডে ছাড়পত্রের অর্থ আদায় নিয়ে বিতর্ক, ক্ষোভ চালক-মালিকদের একাংশের

সাব্রুম, ১১ জুলাই: ত্রিপুরার মুখ্যমন্ত্রী রাজ্যে তোলাবাজির বিরুদ্ধে কড়া অবস্থানের কথা বারবার জানিয়ে আসছেন। এরই মধ্যে দক্ষিণ ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে মাছ চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: বনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই: রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যচাষিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য রাজ্য সরকার বিভিন্ন…

ByByReshmi Debnath Jul 11, 2026

গাড়িতে তুলে গরু চুরির অভিযোগ, ধর্মনগরের কৃষ্ণপুরে স্থানীয়দের হাতে আটক কয়েকজন সন্দেহভাজন

ধর্মনগর, ১০ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমায় গরু চুরির ঘটনায় নতুন কৌশল অবলম্বনের অভিযোগ উঠেছে। গাড়িতে করে রাস্তার পাশ…

ByByReshmi Debnath Jul 11, 2026
Scroll to Top