News Flash

  • Home
  • দিনের খবর
  • দোকান থেকে ঝুপড়িতে ছড়াল আগুন, মৃত্যু নিঃসঙ্গ নবতিপর বৃদ্ধার
Image

দোকান থেকে ঝুপড়িতে ছড়াল আগুন, মৃত্যু নিঃসঙ্গ নবতিপর বৃদ্ধার

ডায়মন্ড হারবার, ৫ জুন (হি.স.) : একটি ফলের দোকান ও মাছের ক্রেট রাখার ঘরে লাগা আগুন ছড়িয়ে পড়ে প্রাণ গেল নবতিপর বৃদ্ধার। মর্মান্তিক ঘটনার সাক্ষী দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার পৈলান বাজার।

সোমবার দুপুরে আচমকাই পৈলান বাজারে একটি ফলের দোকান ও মাছের ক্রেট রাখার ঘরে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন পাশের প্লাস্টিক ঘেরা ঘরেও ছড়িয়ে পড়ে। সেখানেই থাকতেন নবতিপর বৃদ্ধা ‘আন্না মা’। বয়সের ভারে এমনিই ন্যুব্জ তিনি। তাই অগ্নিকাণ্ডের কথা বুঝতে পেরেও ঘর থেকে বেরতে পারেননি। ওই ঘরেই আটকে পড়েন তিনি। প্রচণ্ড ধোঁয়ায় দমবন্ধ হয়ে ও আগুনে ঝলসে মৃত্যু হয় বৃদ্ধার।
দক্ষিণ ২৪ পরগনা জেলা অগ্নিনির্বাপক আধিকারিক টি কে দত্ত জানিয়েছেন, খবর পাওয়ামাত্রই তৎক্ষণাৎ দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। কিছুক্ষণের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে বৃদ্ধার প্রাণরক্ষা করা যায়নি। দমকলের প্রাথমিক অনুমান, ওই দোকান দু’টির কোনওটিতে শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। সেই আগুনই বৃদ্ধার প্লাস্টিক ঘেরা ঘরে ছড়িয়ে পড়ে। এবং তাঁর মৃত্যু হয়। তবে অগ্নিকাণ্ডে আর কোনও হতাহতের খবর নেই। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃত বৃদ্ধার ঝলসানো দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top