News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দলবিরোধী কাজের জন্য চড়িলাম মন্ডলের মহিলা মোর্চার সদস্যপদ থেকে অব্যাহতি সোমা দেবনাথকে
Image

দলবিরোধী কাজের জন্য চড়িলাম মন্ডলের মহিলা মোর্চার সদস্যপদ থেকে অব্যাহতি সোমা দেবনাথকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷  দলবিরোধী কাজ করার অভিযোগে চড়িলাম মণ্ডলের মহিলা মোর্চার সদস্য পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দিল সংগঠন সোমা দেবনাথকে৷ সোমবার মহিলা মোর্চার মণ্ডলের তরফে সাংবাদিক সম্মেলন করেন সভাপতি কাকলি রানী দেব৷ মহিলা মোর্চার মণ্ডলের তরফে সাংবাদিক সম্মেলন করেন সভাপতি কাকলি রানী দেব জানান, ৩ জুন বিজেপি চড়িলাম মণ্ডল সভাপতির বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ এনে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিয়েছেন লালসিংমুড়া পঞ্চায়েতের প্রধান সোমা দেবনাথ৷ মহিলা মোর্চার সভানেত্রী জানান, সোমা দেবনাথ জেলা- প্রদেশ নেতৃত্বের কাছে নিজের অভিযোগ জানাতে যায়নি৷ প্রধান দল ও সংগঠনকে কালিমালিপ্ত করার প্রয়াস চালিয়েছে বলে মণ্ডল সভানেত্রী অভিযোগ করেন৷ এর পেছনে দুষ্টচক্রকারিরা রয়েছে বলে মনে করেন মহিলা মোর্চার মণ্ডল সভানেত্রী৷ তাই সংগঠনের সদস্য পদ থেকে সোমা দেবনাথকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত৷

Releated Posts

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026

দক্ষিণ ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ধ্বংস ৩০ হাজার গাঁজার চারা

আগরতলা, ১৭ জুন: মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। বুধবার পি.আর. বাড়ি থানার পুলিশ,…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top