News Flash

Image

বাধারঘাটে কিশোরী অপহৃত, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷  আবারো  আগরতলা শহরের বাধারঘাট এলাকার এক কিশোরী অপহরণের ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে৷ শনিবার বিকালে রাজধানী আগরতলা শহরের বাধারঘাট এলাকার এক যুবতী প্রাইভেট টিউশনে যাওয়ার পথে আমতলী থানার অন্তর্গত চৌমুহনী বাজার নারায়ণ খামার এলাকার সুভাষ ঘোষের ছেলে সুমন ঘোষ ওই  মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়৷ জানা গেছে ওই মেয়েটিকে এর আগেও সুমন ঘোষ অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল৷ তখন মামলা করা হয়েছিল ওই মেয়েটির পরিবারের পক্ষ থেকে৷ বর্তমানে এই অপহরণ এবং ধর্ষণের মামলাটি আগরতলা জেলা ও দায়রা জজের আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে৷ প্রতি মাসে একবার করে হাজিরা দিতে হচ্ছে ঘটনার অভিযুক্ত সুমন ঘোষকে৷ আবারো এই ধর্ষণ এবং অপহরণের মামলার মূল অভিযুক্ত সুমন ঘোষ ওই  মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়৷  রবিবার ওই যুবতী মেয়ের পরিবারের পক্ষ থেকে আমতলী থানায় সুমন ঘোষ এর বিরুদ্ধে লিখিত আকারে অপরনের মামলা দায়ের করে৷ মামলা করার ২৪ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরেও আমতলী থানার পুলিশ এখনো মেয়েটিকে উদ্ধার করতে পারেনি৷ সোমবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে ওই যুবতী মেয়েটির মা জানিয়েছেন তাদের মেয়ে বিজ্ঞান বিভাগ নিয়ে মনোযোগ সহকারে পড়াশোনা করছিল৷প্রেম করে কারো সাথে পালিয়ে যাওয়ার মনোভাব ছিল না তার মধ্যে৷ চৌমুহনী বাজার নারায়ণ খামার এলাকার সুভাষ ঘোষের ছেলে সুমন ঘোষ তাদের মেয়েকে বলপূর্বক অপহরণ করেছে বলে অভিযোগ করেছেন তারা৷ সুমন ঘোষ অপহরন এবং ধর্ষণের মামলা থেকে বাঁচার জন্য চক্রান্তমূলকভাবে ওই যুবতী মেয়েটিকে অপহরণ করেছে বলে অভিযোগ মেয়েটির পরিবারের পক্ষ থেকে৷ বর্তমানে তাদের মেয়ে জীবিত রয়েছে না মারা গেছে তাও জানে না তারা৷ মেয়েটির মা প্রশাসন এর কাছে দাবি জানিয়েছেন প্রশাসন যেন তাদের মেয়েকে উদ্ধার করে এবং অপহরণকারী সুমন ঘোষের বিরুদ্ধে আইনগতভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করে৷ ওই যুবতী মেয়েটির মা জানিয়েছেন সুমন ঘোষ নারায়ণ খামার এলাকায়  বখাটে যুবক হিসেবে পরিচিত৷

Releated Posts

কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি: স্বাস্থ্য দপ্তরের সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই:জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি।…

ByByReshmi Debnath Jul 30, 2026

নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৩০ জুলাই: নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হল…

ByByReshmi Debnath Jul 30, 2026

সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়ি চুরি মামলায় তিন অভিযুক্তের তিন বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ৩০ জুলাই: সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়িতে চুরির ঘটনায় দোষী সাব্যস্ত তিন অভিযুক্তকে তিন বছরের সশ্রম কারাদণ্ড…

ByByReshmi Debnath Jul 30, 2026

মামলা নিতে গড়িমসি ও অভিযোগকারিণীকে হেনস্থার অভিযোগে হাইকোর্টের নির্দেশে এয়ারপোর্ট থানার ওসি সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: অভিযোগকারিণীর লিখিত অভিযোগ গ্রহণ না করা এবং তাঁকে হেনস্থার অভিযোগে ত্রিপুরা হাইকোর্টের কড়া অবস্থানের…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top