আগরতলা, ৫ জুন (হি.স.): নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে এয়ারপোর্ট থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে এক বাড়িতে তল্লাশি চালিয়ে ৫২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে। সাথে দুইজনকে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত গাঁজার মূল্য আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন থানার ওসি সুমন সিংহ।
তিনি জানিয়েছেন,গোয়েন্দা সূত্রে থানায় পুলিশ আধিকারিক বিকাশ দের্ববমার নিকট খবর আসে ভাগলপুর এলাকায় প্রসেনজিৎ বিশ্বাসের বাড়িতে প্রচুর পরিমান নেশা সামগ্রী মজুত রয়েছে। সেই মোতাবেক রবিবার গভীর রাতে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়েছিল। বাড়িতে তল্লাশি চালিয়ে ৫২ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। সাথে বাড়ির মালিক প্রসেনজিৎ বিশ্বাস ও লিটন দাস নামে দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও জানিয়েছেন, বাজেয়াপ্ত শুকনো গাঁজার বাজার মুল্য আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকা হবে। পুলিশ তাঁদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।

৫২ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত, ধৃত দুই
Tags:
Releated Posts
তিনদিনের উৎসব শেষে ত্রিপুরার আনারস শিল্পে নতুন সম্ভাবনার দিগন্ত
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: তিন দিনব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যাল ২০২৬ আজ নয়াদিল্লীতে সফলভাবে সমাপ্ত হয়েছে। উৎসবের…
কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: রাজ্য অতিথিশালার মিলনায়তনে আজ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের এক পর্যালোচনা সভা…
আগরতলায় কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রীর পরিদর্শন, খতিয়ে দেখলেন বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি
আগরতলা, ২৯ জুন: কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী সোমবার আগরতলার বিভিন্ন নারী ও শিশু কল্যাণমূলক…
উত্তর ত্রিপুরায় ৭.৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার এক
আগরতলা, ২৯ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল উত্তর ত্রিপুরা জেলা পুলিশ। দামছড়া থানার উদ্যোগে চালানো নিয়মিত যানবাহন…


















