News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উপলক্ষে নানা অনুষ্ঠান
Image

শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উপলক্ষে নানা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷  ত্রিকালদর্শী শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৩ তম তিরোধান স্মরণোৎসব৷ এই উপলক্ষ্যে শনিবার রাজধানীর শ্রীশ্রী বাবা লোকনাথ মন্দির প্রাঙ্গণে সকাল থেকে শুরু হয় বিশেষ ধর্মীয় আচার অনুষ্ঠান৷
 ইতিমধ্যেই তিরোধান স্মরণোৎসবকে কেন্দ্র করে মন্দির কমিটির উদ্যোগে ২১ মে অনুষ্ঠিত হয়েছে রক্তদান শিবির৷ এরপর একাধিক কর্মসূচী করা হয়৷ শনিবার মঙ্গল আরতির মাধ্যমে শুরু হয় পুজা৷ এরপর হয় বাল্যভোগ৷ দুপুরে বিতরণ করা হয় মহাপ্রসাদ৷ সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংসৃকতিক অনুষ্ঠান৷ এই বছর দশম থেকে দ্বাদশে উত্তীর্ণ দুঃস্থ ৫০ জন ছাত্র ছাত্রীর মধ্যে পাঠ্যবই প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্দির কমিটির সম্পাদক অমূল্য ভট্টাচার্য৷ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গন মুখরিত হয় দিনভর৷

Releated Posts

১৭ জুলাই রাহুল গান্ধীর অনুষ্ঠান ঘিরে কর্মসূচি, যুব কংগ্রেসের স্টেট এক্সিকিউটিভ বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই: রবিবার আগরতলার সদর কংগ্রেস ভবনে ত্রিপুরা যুব কংগ্রেসের স্টেট এক্সিকিউটিভ কমিটির একটি গুরুত্বপূর্ণ…

ByByReshmi Debnath Jul 13, 2026

তেলিয়ামুড়ায় উপড়ে পড়ল বিশাল বটগাছ, দুই পরিবারের বসতঘর বিধ্বস্ত; আহত দুই, ঘটনাস্থলে বিধায়িকা ও প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১২ জুলাই: টানা কয়েকদিনের ভারী বর্ষণের জেরে তেলিয়ামুড়া মহকুমার হাওয়াইবাড়ি থাংনাই বাজার এলাকায় বড়সড় দুর্ঘটনা…

ByByReshmi Debnath Jul 13, 2026

হীরাছড়ায় রহস্যঘেরা তরুণীর মৃত্যু: ন্যায়বিচারের দাবিতে মোমবাতি হাতে মৌন মিছিলে সর্বধর্মের জনগণ

কৈলাসহর, ১২ জুলাই: কৈলাসহর মহকুমার হীরাছড়া এডিসি ভিলেজ এলাকায় এক তরুণীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে ক্ষোভ থামছে না। শনিবার চা…

ByByReshmi Debnath Jul 13, 2026

চড়িলাম বিদ্যুৎ অফিসের পরিষেবা নিয়ে ক্ষোভ, কর্মীদের গাফিলতির অভিযোগে সরব গ্রাহকরা

চড়িলাম, ১২ জুলাই: দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট ও পরিষেবার নানা সমস্যায় ভুগছেন চড়িলাম ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা। এবার…

ByByReshmi Debnath Jul 13, 2026
Scroll to Top