News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পর্যটন উন্নয়ন নিগমের বৈঠকে পাস হল সৌরভ গাঙ্গলিকে ব্র্যান্ড অ্যাম্বেসেডর করার প্রস্তাব
Image

পর্যটন উন্নয়ন নিগমের বৈঠকে পাস হল সৌরভ গাঙ্গলিকে ব্র্যান্ড অ্যাম্বেসেডর করার প্রস্তাব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷  ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের বোর্ড মিটিং-এ পাস হল প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বেসেডর করার সিদ্ধান্তের৷ একথা জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী৷৩৫ তম ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের বোর্ড অব ডাইরেক্টরস- এর মিটিং হয় শনিবার গীতাঞ্জলী রাজ্য অতিথিশালায়৷এতে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মুখ্য বন সংরক্ষক, পর্যটন, পূর্ত দপ্তরের সচিব ছাড়াও সংশ্লিষ্ট আধিকারিক সহ সদস্যরা৷ রাজ্যের পর্যটনের আরও উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বৈঠকে৷ মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান,   ত্রিপুরার পর্যটনকে বিশ্বের দরবারে পৌঁছানের জন্য ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বেসেডর করার  চিন্তা ভাবনা করা হয়েছে৷ এই সিদ্ধান্ত মন্ত্রীসভায় পাস করানোর আগে এদিন বোর্ড-র সভায় পাস করানো হয়৷ তিনি জানান, এর পরেই প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে চুক্তি হবে৷

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top