News Flash

  • Home
  • প্রধান খবর
  • ধসের কবলে আটকে ৩০০ পর্যটক, সতর্কতা জারি ১৩ জেলায়
Image

ধসের কবলে আটকে ৩০০ পর্যটক, সতর্কতা জারি ১৩ জেলায়


দেহরাদুন, ১ জুন (হি.স.) : ফের উত্তরাখণ্ডে ধসের কবলে পর্যটকেরা। উত্তরাখণ্ড প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পিথোরাগড় জেলার ধসের কবলে আটকে পড়েছে ৩০০-এরর বেশি পর্যটক। ধসের জেরে লিপুলেখ-তাওয়াঘাট রোড বন্ধ হয়ে গিয়েছে। প্রশাসনের তথ্য অনুযায়ী, ধারচুলা ও গুঞ্জি এলাকায় ধসে প্রায় ১০০ মিটার রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। এর জেরে ৩০০-এর বেশি পর্যটক আটকে পড়েন। লিপুলেখ-তাওয়াঘাট রোড কেদারনাথে পূণ্য়ার্থীদের যাওয়ার জন্য প্রচোলিত রাস্তা বলে জানা যায়।

জানা গিয়েছে, আটকে পড়া পর্যটকদের মধ্যে রয়েছেন পূণ্যার্থী সহ স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে তাদেরকে জল এবং ত্রান সরবরাহ করা হচ্ছে। তবে পরিস্থিতি এতটাই খারাপ সেক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে উদ্ধারকারীদের। বহু পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে বিকেল হয়ে যাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। যদিও এক্ষেত্রে বড় বড় জোরাল আলো নিয়ে আসা হয়েছে।
পুলিশের তরফে সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, কেদারনাথ যাত্রা করার ক্ষেত্রে আবহাওয়ার উপর নজর রাখতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের যাত্রা করার পরামর্শ দিয়েছে পুলিশ। তবে আপাতত পর্যটক ও পূণ্য়ার্তীদের নিরাপদ স্থানে থাকার পরামর্য দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। পাশাপাশি গোঙ্গোত্রী ও যমুনাত্রী যাত্রার ক্ষেত্রে আবহাওয়ার উপর নজর রাখা হচ্ছে।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top