News Flash

  • Home
  • দিনের খবর
  • দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যা সমাধান করুন, মোদীর কাছে আহ্বান পুষ্প কমলের
Image

দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যা সমাধান করুন, মোদীর কাছে আহ্বান পুষ্প কমলের

নয়াদিল্লি, ১ জুন (হি.স.): দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যার সমাধান করুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এই অনুরোধ জানালেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ”প্রচণ্ড”। বৃহস্পতিবার দিল্লির হায়দরাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন মোদী ও দাহাল, প্রতিনিধি স্তরের আলোচনাও সারেন তাঁরা। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথ বিবৃতিতে দাহাল বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমি আহ্বান জানাচ্ছি, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যার সমাধান করুন।”

মোদীকে নেপালেও আমন্ত্রণ জানিয়েছেন ”প্রচণ্ড”। তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী মোদীকে আমি নেপাল সফরের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছি। আমি নেপালে তাঁকে স্বাগত জানাতে মুখিয়ে রয়েছি।” নেপালের প্রধানমন্ত্রী আরও বলেছেন, “এটা আমার চতুর্থ ভারত সফর। ভারত ও নেপালের সম্পর্ক বহু পুরনো। আজ আমরা উভয় দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার পদক্ষেপ নিয়ে আলোচনা করেছি। আমরা যৌথভাবে অনেক যুগান্তকারী প্রকল্পও চালু করেছি।”

Releated Posts

৭০ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল

কলকাতা, ২৯ জুন (আইএএনএস): তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার (কেএমসি) আরও এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার…

ByByNews Desk Jun 29, 2026

রাম মন্দির অনুদান বিতর্কে মুখ খুললেন মৌলানা সাজিদ রশিদি, বললেন— ‘টাকা লুটের চেয়েও ভয়ঙ্কর বিশ্বাস লুট’

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস): রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের অভিযোগ ঘিরে বিতর্ক আরও তীব্র হয়েছে। সোমবার অল ইন্ডিয়া…

ByByNews Desk Jun 29, 2026

৫০ বছরে অনেক কিছু বদলেছে, কিন্তু ভারত-সেশেলসের পারস্পরিক অঙ্গীকার বদলায়নি: সেশেলসের সংসদে প্রধানমন্ত্রী মোদী

ভিক্টোরিয়া, ২৮ জুন (আইএএনএস): কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরে অনেক পরিবর্তন এলেও ভারত ও সেশেলসের পারস্পরিক অঙ্গীকার একটুও বদলায়নি…

ByByNews Desk Jun 28, 2026

‘মন কি বাত’ সবসময় নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা জোগায়: বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ভূয়সী প্রশংসা করলেন বিজেপির সর্বভারতীয়…

ByByNews Desk Jun 28, 2026
Scroll to Top