News Flash

  • Home
  • দেশ
  • পুলওয়ামাতে ভূমিধসে ক্ষতিগ্রস্ত বাড়ি, জম্মু ও কাশ্মীরে বৃষ্টি হয়েই চলেছে
Image

পুলওয়ামাতে ভূমিধসে ক্ষতিগ্রস্ত বাড়ি, জম্মু ও কাশ্মীরে বৃষ্টি হয়েই চলেছে

শ্রীনগর, ১ জুন (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় ভূমিধসের জেরে ক্ষতিগ্রস্ত হল একটি বাড়ি। যদিও, এই ঘটনায় কেউ হতাহত হননি। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার চাঁদগাম তাহাব এলাকার ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, অবিরাম বৃষ্টির কারণে চাঁদগাম এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে, যার ফলে একটি আবাসিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই ঘটনায় কোনও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তহসিলদার পুলওয়ামা মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, চাঁদগ্রামে একটি আবাসিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলের কাছাকাছি বসবাসকারী অন্যান্যদের নিরাপত্তার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে, জম্মু ও কাশ্মীরে ববৃষ্টি হয়েই চলেছে। কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, ২ জুন জম্মু ও কাশ্মীরের বিভিন্ন স্থানে বিরামহীন হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় শিলাবৃষ্টি ও দমকা হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ৩ জুনও একই রকম আবহাওয়া থাকবে।

Releated Posts

বিহারের ঔরঙ্গাবাদে মাটির বাড়ি ধসে ১২ বছরের কিশোরীর মৃত্যু, আহত ৪

পটনা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের ঔরঙ্গাবাদ জেলায় মাটির বাড়ি ধসে ১২ বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছে। এই ঘটনায়…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

আমাদের ওপর আস্থা রাখুন, আশীর্বাদও চাই’: রাম মন্দির ট্রাস্টের নবনিযুক্ত সিইও জিতেন্দ্র মিশ্র

অযোধ্যা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাম মন্দির ট্রাস্টের নবনিযুক্ত প্রধান নির্বাহী আধিকারিক (সিইও) এয়ার মার্শাল (অবসরপ্রাপ্ত) জিতেন্দ্র মিশ্র শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

যন্তর মন্তরের পর বিজেপি ব্যাকফুটে’: সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): যন্তর মন্তরে ছাত্রদের আন্দোলনের পর বিজেপি ‘ব্যাকফুটে’ চলে গিয়েছে বলে দাবি করলেন সিপিআই(এম)-এর সাধারণ…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিডিজিএস পোলে ধাক্কা ইন্ডিগো বিমানের, নিরাপদ যাত্রী-ক্রু

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম-এর ডিসপ্লে ইউনিট ও সংশ্লিষ্ট লেজার বা…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top