News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজস্থানে ১০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণাকে কটাক্ষ করলেন মায়াবতী
Image

রাজস্থানে ১০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণাকে কটাক্ষ করলেন মায়াবতী


লখনউ, ১ জুন (হি.স.) : রাজস্থানে ১০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার কংগ্রেসের এই ঘোষণাকে প্রতারণা বলে অভিহিত করেছেন বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতী। এর পাশাপাশি তিনি বিজেপিকে আক্রমণ করে বলেছেন, নির্বাচন আসার সাথে সাথে এই দলগুলি অনেক প্রলোভন এবং বিভ্রান্তিকর বিজ্ঞাপন ইত্যাদির আশ্রয় নিচ্ছে।

বৃহস্পতিবার দুটি টুইট করেছেন মায়াবতী। প্রথম টুইটে তিনি লেখেন, ‘রাজস্থানে বিধানসভার সাধারণ নির্বাচন আসতেই কংগ্রেস সরকারের তরফে রান্নার গ্যাস ৫০০ টাকায় দেওয়ার ঘোষণা। যেখানে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির পরিপ্রেক্ষিতে তাদের উচিত ছিল সরকার গঠনের পাঁচ বছর আগেই এই কাজটি করা।
অন্যদিকে, আরেকটি টুইটে লেখা হয়েছে, ‘রাজস্থানের মতো ছত্তিশগড়ের কংগ্রেস জনস্বার্থ ও জনকল্যাণমূলক কাজে ব্যর্থ হয়েছে, মধ্যপ্রদেশের বিজেপি এবং তেলেঙ্গানার বিআরএস সরকার তাদের সরকার বাঁচাতে অনেক প্রলোভন ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন ইত্যাদির আশ্রয় নিয়েছে। উপরোক্ত চারটি রাজ্যের জনগণ মূল্যস্ফীতি, দারিদ্র্য, বেকারত্ব, অনগ্রসরতা ইত্যাদি দূর করতে এবং রাজ্যের প্রত্যাশিত উন্নয়ন ঘটাতে এই দলগুলোর সরকারকে পূর্ণ সুযোগ দিয়েছিল, কিন্তু এই দলগুলোর সরকার জনগণের স্বার্থকে উপেক্ষা করে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top