News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • আগামী ১ জুলাই লোয়াইরপোয়ার বাঘন জিপি সভাপতি পদে উপনির্বাচন, জারি বিজ্ঞপ্তি
Image

আগামী ১ জুলাই লোয়াইরপোয়ার বাঘন জিপি সভাপতি পদে উপনির্বাচন, জারি বিজ্ঞপ্তি


করিমগঞ্জ (অসম), ১ জুন (হি.স.) : আগামী ১ জুলাই করিমগঞ্জ জেলার অন্তর্গত ৪ নম্বর লোয়াইরপোয়া আঞ্চলিক পঞ্চায়েতের অধীন ৩৫ নম্বর বাঘন গ্রাম পঞ্চায়েত সভাপতি পদে উপনির্বাচন। অনুষ্ঠেয় উপনির্বাচনের জন্য আজ বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করেছেন জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক।

১৯৯৫ সালের অসম পঞ্চায়েত আইনের ১৬ নম্বর ধারা অনুযায়ী বিজ্ঞপ্তি জারি করে বাঘন গ্রাম পঞ্চায়েত সভাপতি পদে উপনির্বাচনের বিবরণ জানিয়েছেন জেলা নির্বাচন আধিকারিক। তিনি জানান, বাঘন গ্রাম পঞ্চায়েত সভাপতি পদে উপনির্বাচন আগামী ১ জুলাই অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৭-টা ৩০ মিনিট থেকে বিকাল ৪-টার মধ্যে ভোট গ্রহণ হবে। বিজ্ঞপ্তি জারির দিন, অর্থাৎ ১ জুন বৃহস্পতিবার থেকে আগামী ৯ জুন শুক্রবার পর্যন্ত সকাল ১১টা থেকে বিকাল ৩-টা পর্যন্ত জেলাশাসকের কার্যালয়ের ভূতলে ১৪ নম্বর কক্ষে খণ্ড উন্নয়ন আধিকারিক নেইহত হাওলাই-এর কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে।

মনোনয়নপত্রের ফর্ম ওই একই স্থানে পাওয়া যাবে। মনোনয়নপত্রগুলি ১২ জুন সোমবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে ওই একই কক্ষে পরীক্ষা করা হবে। সংশ্লিষ্ট আধিকারিকের কাছে প্রার্থী বা তাঁর প্রস্তাবক ১৪ জুন বুধবার বিকাল ৩-টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের বিজ্ঞপ্তি দাখিল করতে পারবেন।

Releated Posts

লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ উদ্ধার, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: মণিপুরের ডিজিপি

ইম্ফল, ১৪ জুন (আইএএনএস): মণিপুরে জাতিগত সংঘর্ষের সময় লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে…

ByByNews Desk Jun 14, 2026

অসমের চার ঐতিহ্যবাহী পণ্য পেল জিআই স্বীকৃতি, গ্রামীণ জীবিকা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন দিগন্ত

গুয়াহাটি, ১৪ জুন (আইএএনএস): অসমের চারটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও হস্তশিল্পজাত পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি লাভ করেছে। ভারতের…

ByByNews Desk Jun 14, 2026

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top