News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ নিয়ে অনিয়ম, কৃষ্ণপুরে তীব্র উত্তেজনা
Image

অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ নিয়ে অনিয়ম, কৃষ্ণপুরে তীব্র উত্তেজনা


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন ৷৷   অঙ্গনওয়াড়ি সেন্টারে হেল্পার নিয়োগকে কেন্দ্র করে বিতর্ক চরম আকার ধারণ করেছে৷ সেই বিতর্কের ফলে পরবর্তীতে উত্তেজনা সৃষ্টি হয়৷ ঘটনা নিয়ন্ত্রনে ছুটে আসে পুলিশ৷ ঘটনা বৃহস্পতিবার সকালে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গামাইবাড়ি এলাকাতে৷ ভৈরভটিলা অঙ্গনওয়াড়ি সেন্টারে দায়িত্বপ্রাপ্ত হেল্পারের মৃত্যুর পর শাসক দলের নেতাকর্মীদের নির্দেশ ক্রমে দীর্ঘ ২ বছর ধরে বিনা মজুরিতে হেল্পারের দায়িত্ব পালন করে আসছেন এলাকার বাসিন্দা অনামিকা কপালী ভৌমিক নামে এক মহিলা৷ বলা হয়েছিল উনাকে হেল্পার হিসেবে নিয়োগ করা হবে৷ স্থানীয় পঞ্চায়েত সমিতি থেকেও অনামিকা কপালী ভৌমিককে সরকারি ভাবে হেল্পার নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল৷ এরই মধ্যে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনামিকা কপালী ভৌমিককে হেল্পার হিসেবে নিয়োগ না করে রীনা মালাকার দাস নামে আরেক মহিলাকে সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি সেন্টারে হেল্পার হিসেবে নিয়োগ করা হয়েছে৷বৃহস্পতিবার রীনা মালাকার নামে ওই মহিলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জয়েন করার জন্য আসা মাত্রই শুরু হয় বাধা বিপত্তি৷ আগে থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হেল্পারের কাজ করা অনামিকা কপালী ভৌমিক এবং এলাকাবাসীরা তা নিয়ে ক্ষুব্ধ হয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেয়৷ মুহুর্তের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷  এলাকাবাসীরা তালা ঝুলিয়ে দেয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে৷  ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার উপ-প্রধান প্রসনজিৎ মালাকার৷স্থানীয় বুথ সভাপতি নারায়ণ সরকার সহ শাসক দলের বিভিন্ন নেতৃত্বরা৷ কিন্ত অবস্থা খারাপ হওয়াতে তারা স্থান ত্যাগ করেন৷ পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সিডিপিও অজিত  জমাতিয়া৷তিনি এসে এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন৷  তিনি আশ্বাস দেন যে যতদিন পর্যন্ত এই ঘটনার সুরহা না হয় ততদিন পর্যন্ত অনামিকা কপালী ভৌমিক আগের মতো হেল্পারের কাজ করে যাবেন৷ এই আশ্বাসের পর শান্ত হয় পরিস্থিতি৷

Releated Posts

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026

রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না, মানবিকতা রক্ষায় রক্তদান জরুরি: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আগরতলায় ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশ নিয়ে রক্তদানের গুরুত্ব ও…

ByByReshmi Debnath Sep 13, 2026

উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী 

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা সামনে রেখে উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় আয়োজিত…

ByByReshmi Debnath Sep 13, 2026

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026
Scroll to Top