News Flash

  • Home
  • প্রধান খবর
  • মোদী সরকারের ৯ বছর সেবা, সুশাসন ও দরিদ্রদের কল্যাণে নিবেদিত : জে পি নাড্ডা
Image

মোদী সরকারের ৯ বছর সেবা, সুশাসন ও দরিদ্রদের কল্যাণে নিবেদিত : জে পি নাড্ডা

নয়াদিল্লি, ৩০ মে (হি.স.): মোদী সরকারের ৯ বছর সেবা, সুশাসন ও দরিদ্রদের কল্যাণে নিবেদিত ছিল। জোর দিয়ে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। মঙ্গলবার টুইট করে নাড্ডা জানিয়েছেন, দেশের নিরাপত্তা, স্বনির্ভরতা, বৈশ্বিক প্রতিপত্তি, অর্থনৈতিক শক্তিশালীকরণ ইত্যাদি ক্ষেত্রে ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়েছে। প্রধানমন্ত্রী মোদী তাঁর নীতিতে অন্ত্যোদয়ের সংকল্প এবং পরিষেবাকে সর্বোত্তম রেখেছেন।

নাড্ডা এদিন টুইটে আরও জানান, একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা ব্যক্তির কাছে সরকারের কল্যাণমূলক প্রকল্পের পৌঁছানো নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, অর্থনৈতিক স্বাবলম্বী, রাস্তা, জল, বিদ্যুতের মতো মৌলিক চাহিদা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছেছে। ”নেশন ফার্স্ট”-এর চেতনায় অনুপ্রাণিত হয়ে, আমাদের সরকার বহু যুগ-নির্ধারণী সিদ্ধান্তের মাধ্যমে ভারতের ভাগ্য ও ভবিষ্যৎকে একটি নতুন দিকনির্দেশনা দিয়েছে।

Releated Posts

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026

পরিষেবা কোটায় অনিয়মের অভিযোগ, সরকারি হাসপাতালের চিকিৎসকদের চিহ্নিত করছে বঙ্গের স্বাস্থ্য দফতর

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পরিষেবা কোটায় উচ্চশিক্ষার সুযোগ পাওয়া জুনিয়র চিকিৎসকদের মধ্যে…

ByByNews Desk Sep 26, 2026

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top