News Flash

  • Home
  • দেশ
  • বেআইনি অস্ত্র পাচারের ছক, প্রচুর গুলি-বন্দুক সহ কাটোয়ায় ধৃত ৩
Image

বেআইনি অস্ত্র পাচারের ছক, প্রচুর গুলি-বন্দুক সহ কাটোয়ায় ধৃত ৩

পূর্ব বর্ধমান, ২৯ মে (হি. স.) : সোমবার রাতে কাটোয়া স্টেশন থেকে প্রচুর বেআইনি পিস্তল উদ্ধার করল পুলিশ। সূত্রের খবর, বেআইনি অস্ত্র পাচারের সময় রাজ্য পুলিশের এসটিএফের এই অভিযানে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রও।

সূত্রের খবর, বিহারের মুঙ্গের থেকে বেআইনি অস্ত্র এনে পাচারের ছক ছিল। তবে পুলিশের তৎপরতায় সেই ছক ভেস্তে যায়। সোমবার রাত ১১টা নাগাদ তিন দুষ্কৃতী বেআইনি অস্ত্র নিয়ে কাটোয়া স্টেশনে জড়ো হয়। উদ্দেশ্য ছিল, সেই অস্ত্র পাচার করা। পাচারের আগেই তাদের হাতেনাতে পাকড়াও করে পুলিশ। ধৃতদের নাম কাওসার শেখ, সুদীপ খান এবং শ্রীলাল মণ্ডল। প্রথম দুজনের বাড়ি মুর্শিদাবাদে ও শ্রীলাল বিহারের মুঙ্গেরের বাসিন্দা।

জানা গিয়েছে, শ্রীলাল বিহার থেকে অস্ত্র নিয়ে আসছিলেন। বাকি দু’জন সেই অস্ত্র সংগ্রহের জন্য এসেছিলেন মুর্শিদাবাদ থেকে। ধৃতদের কাছ থেকে তিনটি নাইন এমএম পিস্তল উদ্ধার হয়েছে। মিলেছে ১৪ রাউন্ড গুলি ও ছ’টি ম্যাগাজিন। এই অস্ত্র কোথায় পাচার করার ছক ছিল তা এখনও জানা যায়নি।সূত্রের খবর, আজ কাটোয়া আদালতে তোলা হবে। নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে এসটিএফ। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার সকালে তিনজনের মেডিক্যাল করা হয় কাটোয়া মহাকুমা হাসপাতালে। পাচার চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা করা হবে।

Releated Posts

প্রাতিষ্ঠানিক মতপার্থক্যকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়: জিতন রাম মাঝি

পাটনা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে বিরোধী নেতাদের নিশানা করে কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 26, 2026

মাদক ইস্যুতে আপ সরকারের বিরুদ্ধে ধামির তোপ, ‘উঠতি পাঞ্জাব’ গড়ার ডাক

মুকেরিয়ান, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মাদক সমস্যাকে কেন্দ্র করে পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Sep 26, 2026

জম্মু-কাশ্মীরে ‘বুরহান ওয়ানি মডেল’ ফিরিয়ে আনার চেষ্টা আইএসআইয়ের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সাম্প্রতিক রদবদলে কট্টরপন্থীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলে…

ByByNews Desk Sep 26, 2026

এআইয়ের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি উদীয়মান ঝুঁকি মোকাবিলার আহ্বান জয়শঙ্করের

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে আগাম প্রস্তুতি…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top