News Flash

  • Home
  • দেশ
  • সাঁকরাইলে গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে
Image

সাঁকরাইলে গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে


হাওড়া, ২৭ মে (হি. স.) : হাওড়ার সাঁকরাইলের রঘুদেববাটি এলাকায় গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, মৃতের নাম সুমিতা নস্কর (৩০)। রঘুদেববাটির বাসিন্দা গোবিন্দ নস্করের সঙ্গে নলপুর বেটিয়ালির বাসিন্দা সুমিতা বাছারের আট বছর আগে বিয়ে হয়েছিল। গোবিন্দ একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। ছ’বছরের এক কন্যা সন্তানও রয়েছে তাদের। তবে বিয়ের এত বছর হয়ে যাওয়ার পরও সংসারে অশান্তি কমেনি। দীর্ঘদিন ধরে যুবতীকে পণের জন্য চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এরপর অস্বাভাবিক মৃত্যুর খবর সামনে এল তাঁর। যদিও, পরিবারের দাবি তাঁকে পুড়িয়ে মেরে ফেলেছেন শ্বশুরবাড়ির লোকজন।

সুমিতার বাপের বাড়ি লোকেদের অভিযোগ, বিয়ের মাস তিনেক পর থেকে শ্বশুরবাড়ির লোকজন বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য তাঁকে মারধর করতে থাকে। মাঝে মধ্যে মেরে বাপের বাড়ি পাঠিয়ে দিতেন। পরে বাপের বাড়ির লোকজনের মধ্যস্থতায় সুমিতা আবার শশুরবাড়িতে ফিরে আসতেন। কিন্তু শনিবার সকালে সুমিতার বাপের বাড়ির লোকেদের কাছে খবর যায় তাঁদের মেয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের লোকজন সকালে এসে দেখেন বাথরুমে পোড়া অবস্থায় পড়ে রয়েছে সুমিতা। তখনই তাঁদের সন্দেহ হয় যে সুমিতাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। আর এই বিষয়টিকেই আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চালিয়েছেন সুমিতার শ্বশুরবাড়ির লোকজন এমনই অভিযোগ।

এই ঘটনায় সাঁকরাইল থানার অন্তর্গত মানিকপুর তদন্ত কেন্দ্রে মৃতের বাড়ির লোকজন স্বামী সহ চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ গৃহবধূ খুনের মামলা শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মর্গে। ইতিমধ্যেই মৃতের শাশুড়ি,স্বামী,ভাসুর এবং জা-কে মানিকপুর তদন্ত কেন্দ্রের পুলিশ গ্রেফতার করেছে। ঘটনাস্থলে সরেজমিনে তদন্ত করতে আসেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top