News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রক্তদান মানবতার সবচেয়ে বৃহত্তম অর্ঘ্য: সুশান্ত 
Image

রক্তদান মানবতার সবচেয়ে বৃহত্তম অর্ঘ্য: সুশান্ত 

আগরতলা, ২৭ মে (হি.স.) : রক্তদান মানবতার সবচেয়ে বৃহত্তম অর্ঘ্য। যার মাধ্যমে মানুষ একে অপরের পাশে দাড়িয়ে মানববন্ধনকে আরো শক্তিশালী করতে পারেন। আজ ওএনজিসি এমপ্লয়িজ ইউনিয়ন অফ ত্রিপুরার প্রথম দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৩ উপলক্ষে আয়োজিত এক রক্তদান শিবিরে একথা বললেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। 

এদিন শ্রী চৌধুরী বলেন, মানুষের কল্যানে ত্রিপুরা সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তাছাড়া মুখ্যমন্ত্রীর আহ্বানে রক্তদানের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছে ওনজিসি।

তিনি আরও বলেন, ওনজিসি ত্রিপুরার উন্নয়নে অবদানের ভূমিকা অপরিসীম। তার পাশাপাশি সামাজিক কর্মের মাধ্যমে দায়িত্ব পালন করে যাচ্ছে। এদিন রক্তদান শিবিরে সর্বমোট ১৫০ জন দাতা রক্তদান করেছেন বলে জানান তিনি।

তাঁর দাবি, অনেক সময় বিভিন্ন ধরনের প্ররোচণা আসবে। এই সামাজিক দায়বদ্ধ পালনের মঞ্চকে ভাঙার চেষ্টা হবে। কিন্তু আদর্শনিষ্ঠ মাধ্যমে যে সংগঠন গড়ে তোলা হয়েছে তা সকলে মিলে অক্ষুন্ন রাখবেন। ঐক্যের সম্প্রসারণের কোন বিকল্প নেই। আগামী দিনে সুদৃঢ় ঐক্যের মধ্যে দিয়েই নিরন্তর এবং নিবিড় যোগাযোগের মাধ্যমেই এই সংগঠন এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করে বলেন তিনি।

Releated Posts

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top