News Flash

  • Home
  • প্রধান খবর
  • শিলিগুড়িতে ২ কুইন্টাল ২৩ কেজি গাঁজাসহ গ্রেফতার দুজন
Image

শিলিগুড়িতে ২ কুইন্টাল ২৩ কেজি গাঁজাসহ গ্রেফতার দুজন

শিলিগুড়ি, ২৬ মে (হি. স.) : শুক্রবার সকালে একটি ১২ চাকার ট্রাক থেকে দুই কুইন্টাল ২৩ কেজি গাঁজা উদ্ধার করেছে এনজিপি থানার পুলিশ । পাশাপাশা দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম নীতিশ কুমার ও মহম্মদ সেলিম। দুজনেই বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা। বাজেয়াপ্ত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৩৫ লাখ টাকা।

এনজিপি থানার পুলিশ জানায়, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ীর জিয়াগঞ্জ এলাকায় অভিযান চলাকালীন একটি ১২ চাকার ট্রাককে আটক করা হয়। ট্রাকটিতে তাল্লাশি চালিয়ে গোপন কক্ষ থেকে ২৩ কেজি গাঁজার প্যাকেটের দুটি কুইন্টাল উদ্ধার করা হয়, পরে এনডিপিএস আইনে মামলা নথিভুক্ত করে ট্রাকের চালক ও সহ-চালককে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযুক্তদের কাছ থেকে পুলিশ জানতে পারে ত্রিপুরার আগরতলা থেকে বিহারে গাঁজা পাচার হচ্ছে। পুলিশ পরবর্তী ব্যবস্থা নিতে শুরু করেছে।

Releated Posts

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top