News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জাতীয় শিক্ষানীতির প্রতিবাদে আগরতায় বাম ছাত্র সংগঠনের বিক্ষোভ মিছিল
Image

জাতীয় শিক্ষানীতির প্রতিবাদে আগরতায় বাম ছাত্র সংগঠনের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ বাম ছাত্র সংগঠন এসএফআই এবং টি এস ইউ ৩ দফা দাবিতে রাজধানী আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করেছে৷ জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল করা সহ তিন দফা গুরুত্বপূর্ণ দাবিতে শুক্রবার রাজধানীর আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করল ছাত্র সংগঠন এসএফআই ও টি এস ইউ৷ প্রতিবাদ বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে ছাত্র নেতৃবৃন্দ কেন্দ্রীয় সরকার করোনা পরিস্থিতি চলাকালে সংসদ কে এড়িয়ে জাতীয় শিক্ষানীতি ২০২০ গ্রহণ করেছে৷ এই শিক্ষাদিটিকে বড়লোকের শিক্ষা নীতি বলে আখ্যায়িত করেছে ছাত্র সংগঠন৷ অবিলম্বে এই শিক্ষানীতি বাতিল করে দেশের সর্বত্র সর্বজনীন শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য তারা দাবি জানান৷ নেতা বলেন বর্তমান সরকারের আমলে ককবরক ভাষাভাষীদের পরীক্ষা প্রদানের ক্ষেত্রে বাংলা ও ককবরক ভাষাকে মর্যাদা দিচ্ছে না৷ বাংলা ও রোমান উভয় হরফে যাতে ককবরক ভাষাভাষীরা পরীক্ষায় বসতে পারেন তা নিশ্চিত করার জন্য জোরালো দাবি জানানো হয়েছে৷

Releated Posts

শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে যুবতীর রহস্যমৃত্যুর প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্তের দাবি

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত যুবতী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রবিবার…

ByByReshmi Debnath Jun 15, 2026

মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সিটিং জজের মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলনেতার

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পরিবর্তে সিটিং…

ByByReshmi Debnath Jun 15, 2026

ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…

ByByReshmi Debnath Jun 15, 2026

সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…

ByByReshmi Debnath Jun 15, 2026
Scroll to Top