News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালিত নজরুল জয়ন্তী
Image

যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালিত নজরুল জয়ন্তী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ শুক্রবার রাজ্যে যথাযোগ্য মর্যাদায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তী পালন করা হয়৷ রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানটি হয় নজরুল কোলার ক্ষেত্রে৷ অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা৷ সাম্য মৈত্রী ও সংহতির কবি কাজী নজরুল ইসলামের একসাথে ১২৪ তম জন্ম জয়ন্তী নানা অনুষ্ঠানে ভাব গম্ভীর পরিবেশে রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ প্রভাত ফেরির মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়৷ রাজ্য সরকারের তথ্য ও সংসৃকতি দপ্তরের উদ্যোগে নজরুল কলাক্ষেত্রে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়৷ শুক্রবার সকালে নজরুল কলা ক্ষেত্রে কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুস্পার্গ অর্পণ করে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা৷  তথ্যসংসৃকতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী সহ এলাকার কপর্োরেট ও অন্যান্যরা  রাজ্যভিত্তিক এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বলেন ইংরেজদের বিরুদ্ধে দেশবাসীদের স্বাধীনতায় উদ্বুদ্ধ করতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করেছিলেন৷ আজও তিনি আমাদের মধ্যে প্রাসঙ্গিক৷ তার সৃষ্টি গান আবৃত্তি ভজন সৃষ্টিশীলতার পরিচয়ক৷ তিনি ছিলেন স্বাধীন চিন্তা চেতনায় পরিপুষ্ট একজন স্বাধীন চেতা মানুষ৷ তার চিন্তা চেতনা ,সমাজ জীবন ও দেশপ্রেম যুব সমাজকে এখনো আকৃষ্ট করে৷ তিনি ছিলেন একাধারে কবি ও সম্প্রীতির ধারক বাহক৷ সব ধর্মের মানুষের মধ্যে মেলবন্ধন তৈরি করেছিলেন কাজী নজরুল ইসলাম৷ তিনি আজও আমাদের মননে হৃদয়ে শ্রদ্ধার আসনে বিরাজমান৷ যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে কাজী নজরুল ইসলামের দেশপ্রেম ও চিন্তা চেতনায় উদ্বুদ্ধ করতে মুখ্যমন্ত্রী সকলের প্রতি আহ্বান জানান৷
যথাযোগ্য মর্যাদায় বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন করলেন ঙ্জ্জঞ্চছছ,ঙ্জ্জঙ্গঞ্জ,ঙ্জ্জঙ্গছঞ্জ৷ তারা যৌথভাবে আগরতলা পোস্ট অফিস চৌমুহনীতে জন্মদিন উদযাপন করেন৷ এদিন কাজে নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখতে গিয়ে কাজী নজরুল ইসলামের দেশপ্রেম ও সৌভ্রাতৃত্বের আহ্বান ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন৷ তারা বলেন কাজী নজরুল ইসলাম আজও আমাদের কাছে সমসাময়িক৷ তিনি যে দেশপ্রেম ও সৌভ্রাতৃত্বের মন্ত্র শিখিয়ে গেছেন তাই আমাদের দেশের ঐক্য সার্বভৌমত্ব ও কৃষ্টি সংসৃকতির বিকাশে পথপ্রদর্শক হিসেবে কাজ করে চলেছে৷

Releated Posts

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া

আগরতলা, ৩০ জুলাই : নিজ বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। তেলিয়ামুড়া থানাধীন…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

ঊনকোটি জেলা হাসপাতালের পরিষেবা উন্নয়নের দাবিতে মেডিকেল সুপারের সঙ্গে কংগ্রেস প্রতিনিধি দলের সাক্ষাৎ

কৈলাসহর, ৩০ জুলাই: ঊনকোটি জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং জনস্বার্থে একাধিক দাবি তুলে ধরে হাসপাতালের মেডিকেল সুপার…

ByByReshmi Debnath Jul 30, 2026

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top