News Flash

  • Home
  • প্রধান খবর
  • মোদী সরকার মূল্যস্ফীতি ও বেকারত্ব ঠেকাতে ব্যর্থ হয়েছে: রাহুল গান্ধী
Image

মোদী সরকার মূল্যস্ফীতি ও বেকারত্ব ঠেকাতে ব্যর্থ হয়েছে: রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৬ মে (হি.স.) : মোদী সরকার মূল্যস্ফীতি, বেকারত্ব বন্ধ করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

শুক্রবার রাহুল টুইটে লিখেছেন, বিজেপি সরকার গত ৯ বছরে কোনও কাজ করেনি। এই সরকার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে কষ্ট দিয়েছে। তিনি বলেন, মূল্যস্ফীতি, ঘৃণা ও বেকারত্বের দায়ভার প্রধানমন্ত্রী মোদীর নেওয়া উচিত।
রাহুল বলেন, দেশের অর্থনীতির অবস্থা খারাপ। কৃষকরা চিন্তিত। কৃষকদের আয় দ্বিগুণ করতে ব্যর্থ হয়েছে মোদী সরকার। দেশে দুর্নীতি চরমে এবং সরকার শুধু গুটিকয়েক ব্যবসায়ীর স্বার্থে কাজ করছে।

চিন ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে মোদী সরকার ব্যর্থ হয়েছে। বিরোধী দল ও নেতাদের বিরুদ্ধে প্রতিহিংসার মনোভাব নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। করোনার সময় এই সরকারকে সম্পূর্ণ অসহায় দেখাচ্ছিল। অব্যবস্থাপনার কারণে কোটি কোটি মানুষকে দেশান্তর হতে হয়েছে। মোদী সরকারের নয় বছরের শাসনে দেখানোর কিছু নেই। এই সরকার নির্বাচনী লাভের জন্য দেশে ভীতির পরিবেশ সৃষ্টির কাজ করেছে।

Releated Posts

ছাত্র বিক্ষোভে মেটালিক পেলেট ব্যবহারের বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট, আহতদের চিকিৎসার নির্দেশ

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিক্ষোভকারী সাধারণ মানুষের বিরুদ্ধে মেটালিক পেলেট গান ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখার ইঙ্গিত দিল সুপ্রিম…

ByByNews Desk Jul 30, 2026

বিদেশে চক্ষু চিকিৎসার অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার অনুমতি না দেওয়ার কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk Jul 30, 2026

বাঁকিপুর উপনির্বাচন: জন সুরাজ কর্মীদের আটক নিয়ে প্রশ্ন প্রশান্ত কিশোরের, কড়া ভোটার যাচাইকে সমর্থন

পাটনা, ৩০ জুলাই (আইএএনএস): বিহারের বহুল আলোচিত বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীন নির্বাচনের আগের রাতে জন সুরাজ…

ByByNews Desk Jul 30, 2026

অমিত শাহের পুনে সফরের আগে রাজনৈতিক উত্তাপ, বিক্ষোভে কংগ্রেস, পাল্টা জবাবের হুঁশিয়ারি বিজেপির

পুনে, ৩০ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ১ আগস্টের পুনে সফরকে ঘিরে মহারাষ্ট্রের রাজনীতিতে উত্তেজনা তীব্র হয়েছে।…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top