News Flash

Image

ধর্মনগরে আগুনে পুড়ল চিকিৎসকের বাড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ বৃহস্পতিবার রাতে ধর্মনগরে এক চিকিৎসকের বাড়িতে বিধবংসী অগ্ণিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং চিকিৎসক গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন৷
 ধর্মনগরে এক চিকিৎসকের বাড়িতে অগ্ণিকান্ডের ঘটনায় প্রায়  পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে৷ আহত হয়েছেন চিকিৎসক জে রহমান৷ ঘটনা  বৃহস্পতিবার রাত সোয়া বারোটা নাগাদ ধর্মনগর পুর পরিষদ এলাকার রাজবাড়ী গোল্ডেন ভ্যালী সুকল সংলগ্ণ ডাঃ জে রহমানের বাড়িতে৷ আগুন লাগার ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনা স্থলে ছুটে যায়৷ তারা ওই বাড়িতে প্রবেশ করে৷ কিন্তু ঘরের ভেতরে ধোঁয়ায় ছয়লাপ ছিল৷ যার ফলে দমকল কর্মীদের প্রথমে অসুবিধার সম্মুখীন হয়ে হয়৷ প্রচণ্ড ধোঁয়াকে উপেক্ষা করে দমকল কর্মীরা ভেতরে প্রবেশ করে৷ তারা ঘরের ভেতর থেকে আহত অবস্থায় জে রহমানকে উদ্ধার করে হাসপাতালে পাঠান৷ দমকল কর্মী জানিয়েছেন এই অগ্ণিকাণ্ডে দুইটি ঘরের ভেতরে থাকা এসি, একটি ব্যাড সহ ঘরের জিনিসপত্র আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে৷   ঘটনার তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ৷

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top