News Flash

  • Home
  • দিনের খবর
  • কাশ্মীরের কিশতওয়ারে তাঁবুতে ভেঙে পড়ল গাছ, যাযাবর পরিবারের চারজনের মৃত্যু
Image

কাশ্মীরের কিশতওয়ারে তাঁবুতে ভেঙে পড়ল গাছ, যাযাবর পরিবারের চারজনের মৃত্যু

শ্রীনগর, ২৫ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় অস্থায়ী তাঁবুতে গাছ ভেঙে পড়ে প্রাণ হারালেন যাযাবর পরিবারের ৪ জন সদস্য। বুধবার গভীর রাতে কিশতওয়ার জেলার কেশওয়ান বনাঞ্চলে ভালনা এলাকায় তাঁবুতে গাছ পড়ে যাযাবর পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে প্রবল বৃষ্টিপাতের পর দমকা হাওয়ার কারণে, কেশওয়ান বনাঞ্চলের ভালনা এলাকায় একটি বড় পাইন গাছ তাঁবুতে ভেঙে পড়ে।

পুলিশ জানিয়েছে, যাযাবর বাকেরওয়াল পরিবার তাঁদের ভেড়া ও ছাগল নিয়ে দাছনের দিকে যাচ্ছিলেন, কিন্তু বৃষ্টির কারণে তাঁরা নিজেদের অগ্রযাত্রা থামিয়ে দিয়ে ভালনা বনাঞ্চলে তাঁবু স্থাপন করেন। কিশতওয়ারে ডিসি দেবাংশ যাদব বলেছেন, একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনায় কেশওয়ানের ভালনা এলাকায় একটি গাছ ভেঙে পড়ে ৩ মহিলা-সহ ৪ জনের মৃত্যু হয়েছে। রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়েছে। মৃতরা হলেন-নাজির আহমেদ, তাঁর স্ত্রী নিসারা বেগম, মাইমনা বেগম ও শাম্মা বেগম। তাঁরা কাঠুয়া জেলার বাসিন্দা।

Releated Posts

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top