News Flash

  • Home
  • দেশ
  • তিহার জেলের বাথরুমে পড়ে গেলেন সত্যেন্দ্র জৈন, সামান্য চোট পেয়েছেন জেলবন্দী আপ নেতা
Image

তিহার জেলের বাথরুমে পড়ে গেলেন সত্যেন্দ্র জৈন, সামান্য চোট পেয়েছেন জেলবন্দী আপ নেতা

নয়াদিল্লি, ২৫ মে (হি.স.): দিল্লির তিহার জেলে বাথরুমের মধ্যে পড়ে গেলেন জেলবন্দী দিল্লির প্রাক্তন মন্ত্রী ও আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈন। বুধবার রাতে তিহার জেলের বাথরুমে পা পিছলে পড়ে যান সত্যেন্দ্র জৈন, সামান্য চোট পেয়েছেন তিনি। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে দিল্লির দীন দয়াল উপাধ্যায় হাসপাতালে। সেখানে শারীরিক চেকআপ করা হবে সত্যেন্দ্র জৈনের।

তিহার জেল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার রাতে তিহার জেলের বাথরুমে পা পিছলে পড়ে যান সত্যেন্দ্র জৈন। তিনি সামান্য আঘাত পেয়েছেন এবং চেকআপের জন্য দীন দয়াল উপাধ্যায় হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তিনি কেমন আছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। আপ সূত্রের খবর, বুধবার রাতে তিহার জেলের বাথরুমে মাথা ঘুরে পড়ে যান সত্যেন্দ্র জৈন। তাঁকে দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026

নন্দীগ্রামে ছয়মুখী লড়াই, নজর দ্বিতীয় স্থানে

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে আগামী ৬ অক্টোবর উপনির্বাচনে ছয়মুখী লড়াই…

ByByNews Desk Sep 17, 2026

আজমের মেয়র নির্বাচন ঘিরে কংগ্রেসের ৩৭ কাউন্সিলর ও ৫ নির্দলকে বেঙ্গালুরু পাঠানো হল

আজমের, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২১ সেপ্টেম্বরের আজমের মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচনকে সামনে রেখে নিজেদের শিবির ঐক্যবদ্ধ রাখতে ৩৭…

ByByNews Desk Sep 17, 2026

জয়পুরের ত্রিপোলিয়া বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২০টিরও বেশি দোকান ও গুদাম

জয়পুর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের জয়পুরের ঐতিহাসিক ত্রিপোলিয়া বাজারে বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টিরও বেশি দোকান ও…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top