News Flash

  • Home
  • প্রধান খবর
  • সিদ্ধান্ত নিয়েও এগরা সফর বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Image

সিদ্ধান্ত নিয়েও এগরা সফর বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৪ মে (হি. স.) : বৃহস্পতিবার এগরা যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সূত্রের খবর, আগামী সপ্তাহে যেতে পারেন তিনি।

গত ১৬ মে এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন ১২ জন। এরই মধ্যে বৃহস্পতিবার এগরার খাদিকুলে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। দেখা করার কথা ছিল নিহতদের পরিজনদের সঙ্গে। কিন্তু সেই সফর বাতিল হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সফরের ইঙ্গিত পাওয়ার পরই অস্থায়ী হেলিপ্যাড তৈরির শুরু করা হয়েছিল। খাদিকুল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে আলিপুর গ্রামের ফাঁকা মাঠে সেই হেলিপ্যাড তৈরি করার কাঝ শুরু হয়। জায়গাটি পরিদর্শনও করেন জেলা প্রশাসনের আধিকারিকেরা। ঠিক কী কারণে মুখ্যমন্ত্রীর এগরার সূচীর বদল হল, তা জানা যায়নি।

Releated Posts

স্কুল পড়ুয়াদের সঙ্গে রাখিবন্ধন উদযাপন প্রধানমন্ত্রী মোদির, ‘হাই-ফাইভ’ ও হাসিতে মাতল ৭ লোক কল্যাণ মার্গ

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): স্কুল পড়ুয়াদের সঙ্গে হাসি, শুভেচ্ছা এবং ‘হাই-ফাইভ’ বিনিময়ের মধ্য দিয়ে শুক্রবার রাখিবন্ধন উৎসব উদযাপন…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

‘ছড়ি মুবারক’ পৌঁছতেই সমাপ্ত অমরনাথ যাত্রা ২০২৬, চূড়ান্ত পুজো পবিত্র গুহায়

শ্রীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): পবিত্র ‘ছড়ি মুবারক’ বা ভগবান শিবের পবিত্র গদা শুক্রবার শ্রী অমরনাথজি গুহা মন্দিরে পৌঁছনোর…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

দুবাই হয়ে পাকিস্তানে পাঠানো হচ্ছিল ভারতীয় সিম, হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে তথ্য সংগ্রহের অভিযোগ: দিল্লি পুলিশের জালে গুপ্তচরচক্র

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): ভারতীয় সিম কার্ড ব্যবহার করে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রবেশ এবং সংবেদনশীল তথ্য সংগ্রহের অভিযোগে পাকিস্তানভিত্তিক…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

২৫ দিন পর বাড়ি ফিরলেন নিখোঁজ অন্ধ্রের সাত মৎস্যজীবী

অমরাবতী, ২৮ আগস্ট (আইএএনএস): সমুদ্রে নিখোঁজ হওয়ার ২৫ দিন পর নিরাপদে বাড়ি ফিরলেন অন্ধ্রপ্রদেশের সাত মৎস্যজীবী। শুক্রবার আধিকারিকরা…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top