News Flash

  • Home
  • দেশ
  • ভারতের বৃদ্ধি অপ্রতিরোধ্য ও ২০৪৭ সালের মধ্যে বিশ্ব নেতা হিসাবে আবির্ভূত হবে : জগদীপ ধনখড়
Image

ভারতের বৃদ্ধি অপ্রতিরোধ্য ও ২০৪৭ সালের মধ্যে বিশ্ব নেতা হিসাবে আবির্ভূত হবে : জগদীপ ধনখড়

নয়াদিল্লি, ২৪ মে (হি.স.) : ভারতের বৃদ্ধি অপ্রতিরোধ্য ও ২০৪৭ সালের মধ্যে বিশ্ব নেতা হিসাবে আবির্ভূত হবে। মন্তব্য করলেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। উপ-রাষ্ট্রপতি বলেছেন, ভারতের এখন এমন বৃদ্ধি হচ্ছে, যা আগে কখনও হয়নি। ক্রমবর্ধমান এই প্রবৃদ্ধির গতি ভবিষ্যতে উত্তরোত্তর বাড়বে। উপ-রাষ্ট্রপতি বুধবার নতুন দিল্লিতে বিএসএফ ইনভেস্টিচার অনুষ্ঠানে বর্ডার সিকিউরিটি ফোর্সের কর্মীদের মেধাপূর্ণ কাজের জন্য পুলিশ পদক প্রদান করেন।

ব্রিটেনকে ছাড়িয়ে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার জন্য দেশের কৃতিত্বের প্রশংসা করেন উপ-রাষ্ট্রপতি। তিনি নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান এবং অন্য কোনও অবৈধ কার্যকলাপ প্রতিরোধে বিএসএফ জওয়ানদের ভূমিকারও প্রশংসা করেন। বিএসএফ মহিলা কর্মীদের ভূমিকার কথা বলতে গিয়ে উপ-রাষ্ট্রপতি বলেন, বেটি পড়াও গণতন্ত্রের প্রস্ফুটিত এবং অর্থনীতির বৃদ্ধির জন্ম দিয়েছে।

Releated Posts

পাঁচ পুরনো মামলায় গ্রেফতারি থেকে সুরক্ষা চেয়ে কলকাতা হাইকোর্টে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান ২০০৭ সালের আরও পাঁচটি পুরনো…

ByByNews Desk Sep 21, 2026

টিএমসি-র নাম ও প্রতীক ‘ফ্রিজ’ নিয়ে সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আর্জি মমতার

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের (টিএমসি) নাম ও নির্বাচনী প্রতীক ব্যবহারে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে…

ByByNews Desk Sep 21, 2026

কর্মা-ধর্মা উৎসবের আগে বিহারের ভাগলপুরে জলে ডুবে ৬ শিশুর মৃত্যু

পাটনা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): কর্মা-ধর্মা উৎসব উপলক্ষে স্নান করতে গিয়ে বিহারের ভাগলপুর জেলায় জলে ডুবে ছয় শিশুর মর্মান্তিক…

ByByNews Desk Sep 21, 2026

দিল্লির সদর বাজারে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ, দোকানদার গ্রেফতার

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির সদর বাজার এলাকায় ফের নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগ সামনে এল। পুলিশ জানিয়েছে,…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top